Online Desk
২৪ জানুয়ারী ২০২৬, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে র‌্যাব এর অভিযানে কোটি টাকার মাদক ও ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩

শেরপুরে র‌্যাব এর অভিযানে কোটি টাকার মাদক ও ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: শেরপুরে বড় ধরনের একটি মাদকের চালান জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)। শুক্রবার রাতে জেলা সদরের নন্দীর বাজার এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১ হাজার ৩০১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, জব্দ করা মাদক, ট্রাক ও নগদ টাকাসহ সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৬ হাজার ৮০৫ টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুরের ঝিনাইগাতী থানা রোড এলাকার মো. মিনাল মিয়া (৩২), মো. রিয়াদ হোসেন (২৮) ও মো. নূরুল আমিন (৩৪)।

অভিযানের বিবরণ র‍্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর ক্যাম্প) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে শেরপুর সদর এলাকা থেকে একটি ট্রাকে করে বিদেশি মদের বড় একটি চালান বকশীগঞ্জের দিকে যাচ্ছে। সংবাদের সত্যতা যাচাইয়ে রাত আনুমানিক সাড়ে আটটার দিকে মোকাছেদপুর নয়াপাড়া সংলগ্ন নন্দীর বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায় র‍্যাব।

এসময় নির্দিষ্ট ট্রাকটি সেখানে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে চালক ও তার সহযোগীরা কৌশলে পালানোর চেষ্টা করেন। র‍্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন এবং ট্রাকটি তল্লাশি করে ১৩০১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

জব্দকৃত মালামালের মূল্য র‍্যাবের তথ্যমতে, উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটির মূল্য ৩০ লাখ টাকা এবং আসামিদের কাছ থেকে নগদ ৯৬ হাজার ৮০৫ টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১৪, জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল-রাজেক জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের শেরপুর সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। মাদকমুক্ত সমাজ ও দেশ গড়তে র‍্যাবের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১০

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১১

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১২

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৩

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৫

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৬

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৭

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

১৮

গাজীপুর-৩ আসন স্বাধীনতার পর প্রথম দলীয় প্রার্থী পেয়ে বিএনপিতে উচ্ছ্বাস

১৯

জামালপুর-১: মিল্লাতের সঙ্গে সাঈদী ও রউফের ত্রিমুখী লড়াইয়ের আভাস

২০