
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-৪ সীতাকুন্ড এবং চসিক ৯-১০ ওয়ার্ড নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, “বাংলাদেশের মানুষ চাপিয়ে দেয়া অন্যের ভাষা মেনে না নিয়ে দূর্বার প্রতিরোধের মাধ্যমে নিজের ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছিলো।
দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নিয়ামক বা অনুষঙ্গ হিসেবেই ভাষা আন্দোলন বেগবান হয়েছিলো। ১৯৫২ সালের ২১ফেব্রুয়ারী এদেশের মানুষ নিজের রক্ত বিলিয়ে দিয়ে যে ভাষা প্রতিষ্ঠায় প্রাণ দিয়েছে, সে ভাষার মান রক্ষায় সকলের মধ্যে স্বদেশ প্রেম জাগরুক রাখতে।“
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ১২.০১ মিনিটে সীতাকুণ্ড উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের প্রাক্কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আসলাম চৌধুরী বলেন, তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ গঠনের উদ্যোগ চলছে, তা হবে বৈষম্যহীন, সাম্প্রদায়িক সম্প্রীতির এক নতুন বাংলাদেশ। সকল ধর্ম-বর্ণ গোত্র মিলে বাংলাদেশের ভাবধারায় স্বদেশ প্রেমে উজ্জীবিত বাংলাদেশ গঠনে সবাইকে সক্রিয় অংশগ্রহণ করতে হবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে আসলাম চৌধুরী প্রথমে সীতাকুণ্ড উপজেলা পরিষদ, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশাজীবিদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরবর্তীতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম, সহকারী ভুমি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান, সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত আলমগীর হোসেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, জহুরুল আলম জহুর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন, নুরুল আনোয়ার, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ইউসুপ নিজামী, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, মোজাহের উদ্দিন আশরাফ, মুক্তিযোদ্ধা আবুল মনছুর, মুক্তিযোদ্ধা মহরম আলী, এনামুল বারী, জাফর ভুইয়া, কবির মোল্লা, মোস্তাফিজুর রহমান হিরু, আলাউদ্দিন মাসুম, আইনুল কামাল, ফজলুল করিম চৌধুরী, খোরশেদ আলম, অমলেন্দু কনক, আবু সিদ্দিক বাল্লা, জিয়া উদ্দিন, আলাউদ্দিন মনি, মামুন রেজা, বখতিয়ার উদ্দিন, কোরবান আলী সাহেদ, ইসমাইল হোসেন, কামরুল ইসলাম বাবলু প্রমুখ।