Shakil Shah
১৫ জানুয়ারী ২০২৩, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ থেকে বাদ খন্দকার মোশাররফ

ভোরের দর্পণ ডেস্ক :

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটির সভাপতির পদ থেকে বাদ পড়েছেন সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এর আগে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য থেকেও বাদ পড়েন।

উল্লেখ্য, তিনি বিদেশে থাকায় ও বৈঠক আহ্বাণ না করায় গত বছর ১৩ মার্চের পর স্থাণীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কোনো বৈঠক হয়নি বলে জানা গেছে। আর বেগম মতিয়া চৌধুরী সংসদ উপনেতা হওয়ায় কৃষি মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন এ্যডভোকেট কামরুল ইসলাম।

রবিবার (১৫ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পূর্ণগঠন করা হয়। সেখানে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সভাপতি করা হয়েছে আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে। জাতীয় সংসদেও অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী কমিটি পুর্ণগঠনের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাস হয়।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। এছাড়া স্থানীয় সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে এই প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে।

এ সময় কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী সংসদ উপনেতা হওয়ায় তার পরিবর্তে সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সস্য এ্যাডভোকেট কামরুল ইসলামকে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

এদিকে, ২০০৮ সালের নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন খন্দকার মোশাররফ হোসেন। তাকে আওয়ামী লীগের প্রথম মেয়াদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরে দ্বিতীয় মেয়াদেও দুই বছর পর তিনি স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পান। খন্দকার মোশাররফ হোসেন বর্তমান মন্ত্রী সভায় কোনে পদ পাননি। একাদশ জাতীয় সংসদের শুরু থেকে তিনি কোনঠাসা হয়ে পড়েন। সংসদ ও রাজনৈতিক মাঠে তাকে দেখা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০