Online Desk
২ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সন্ত্রাসী কর্মকাণ্ড ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে এলে পুনর্বাসন করা হবে”- লে.কর্নেল শাহ্ নেওয়াজ তাসকিন

সন্ত্রাসী কর্মকাণ্ড ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে এলে পুনর্বাসন করা হবে"- লে.কর্নেল শাহ্ নেওয়াজ তাসকিন

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি জনপদে অনগ্রসর শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং স্থানীয় জনসাধারণের জীবনমান সমৃদ্ধ করতে এবং শিক্ষা, সম্প্রীতি, কল্যাণ ও দেশ সেবার মানবিকতার কর্মসূচির আওতায় ২ ফেব্রুয়ারি (সোমবার) অত্র জোনের আওতাধীন কিয়াংঘর এলাকায় স্থানীয়দের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি বলেন “কোনো ব্যক্তি বা দল যদি ভুল পথ বা সন্ত্রাসী কর্মকাণ্ড ত্যাগ করে স্বাভাবিক ও সুস্থ জীবনে ফিরে আসতে চায়, তবে বিজিবি তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন ও তার সকল দায়িত্ব গ্রহণ করা হবে ।

তিনি আরও বলেন:”রাজনগর জোন কেবল সীমান্ত রক্ষা নয়, পাহাড়ের মানুষের সুখ-দুঃখের অংশীদার হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য—পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে আধুনিক ও মূলধারার উন্নয়নের সাথে সম্পৃক্ত করা।”

তিনি বলেন, যুব সমাজকে মাদক এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে তিনি এলাকায় একটি সামাজিক ও ক্রীড়া ক্লাব প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। তিনি বিশ্বাস করেন, খেলাধুলা ও গঠনমূলক কাজের মাধ্যমেই তরুণ প্রজন্মকে নেতিবাচক পথ থেকে ফিরিয়ে আনা সম্ভব।

এসময় জোনের দায়িত্বপূর্ণ এলাকা সিবেরেগা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে একটি নতুন ফ্লাগ পোল এবং জাতীয় পতাকা তুলে দেন। জোন কমান্ডারের উপস্থিতিতে শিক্ষক ও শিক্ষার্থীদের উদাত্ত কণ্ঠে গাওয়া জাতীয় সংগীতের সুরে নবনির্মিত পোলটিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, যা উপস্থিত সবার মধ্যে এক আবেগঘন দেশপ্রেমের আবহ তৈরি করে।

শিক্ষা প্রতিষ্ঠানের কর্মসূচি শেষে জোন কমান্ডার মাঘীপূর্ণিমা উপলক্ষ্যে সিবেরেগা এলাকায় অবস্থিত বৌদ্ধ মন্দির (কিয়াংঘর) পরিদর্শন করেন। তিনি এই ধর্মীয় উপাসনালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান করেন এবং শুভেচ্ছার নিদর্শন হিসেবে একটি ফলের ঝুড়ি উপহার দেন। বিজিবির এই উদ্যোগ স্থানীয় পাহাড়ী জনসাধারণের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া ও পরবর্তী পরিস্থিতি প্রসঙ্গে ইইই বিভাগের শিক্ষার্থীদের বিবৃতি

নির্বাচন পর্যবেক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে আগুন

বাণিজ্যিক ব্যাংক থেকে ৪১৫ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

মায়েরা আমাদের মাথার তাজ- সীতাকুণ্ডে ডঃ শফিকুর রহমান

সন্ত্রাসী কর্মকাণ্ড ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে এলে পুনর্বাসন করা হবে”- লে.কর্নেল শাহ্ নেওয়াজ তাসকিন

ধুনটে আসামিদের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গ করে বাড়ি নির্মাণের অভিযোগ

পটিয়ার চাঞ্চল্যকর সোহেল হত্যার প্রধান আসামি কায়েস বাকলিয়ায় গ্রেফতার

ভোট জালিয়াতির বিরুদ্ধে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে – মামুনুল হক

ব্রাহ্মণবাড়িয়ায় সুইট গ্রিন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা

১০

প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন করা: খুলনায় তারেক রহমান

১১

শবে বরাতের মহিমান্বিত রাত: যাদের দিকে ফিরবে না আল্লাহর রহমতের দৃষ্টি

১২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫০ কেজি গাঁজা সহ রিদয় মিয়া নামে ১ মাদক কারবারি গ্রেফতার

১৩

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কাজিপুর প্রশাসন

১৪

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসন সহযোগিতা করবে – ডিসি তৌফিকুর রহমান

১৫

ধুনটে রেশন কার্ড করে দেওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণ

১৬

রিলেশনের বিয়ে, ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে তরুণীর আত্মহত্যা, ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা

১৭

পটুয়াখালী-০১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীর ধানের শীষের প্রার্থীকে সমর্থন দিয়ে সংবাদ সম্মেলন

১৮

মাদারীপুরে ট্রাক উল্টে খাদে পড়ে নিহত ২

১৯

কাহালুতে কন্দ পেঁয়াজের মাধ্যমে বীজ উৎপাদনে এক নতুন মাত্র শুরু

২০