Shakil Shah
২১ মে ২০২২, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকার ক্ষমতায় থেকেও ভালো নেই: খন্দকার মোশাররফ

ভোরের দর্পণ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় থেকেও ভালো নেই। তাই অসংলগ্ন বক্তব্য আসে। শনিবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্মিলিত ছাত্র যুব ফোরাম এ সভার আয়োজন করে।

নির্বাচন কমিশন প্রসঙ্গে খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। এ কারণে এই নির্বাচন কমিশন গঠনের সময় সিলেকশন কমিটির নামে যে নাটক হয়েছে, সেখানে বিএনপি অংশ নেয়নি। আমরা জানি না, এই নির্বাচন কমিশন কারা। আমরা তাদের দাম দেই না।

তিনি বলেন, আমরা যে নির্বাচন চাই, সেটি হবে এ দেশে শেখ হাসিনার পদত্যাগ বা পতন। সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন। ওই নির্দলীয় সরকার যখন একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে, সেই নির্বাচন কমিশনের সঙ্গে আমরা কথা বলবো।

দেশের অর্থনীতি নিয়ে সরকার চাপাবাজি করছে মন্তব্য করে খন্দকার মোশাররফ বলেন, অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশের যা অবস্থা, তার সবটুকু প্রকাশ হচ্ছে না। বিদেশ থেকে যেসব ঋণ নিচ্ছে তার তথ্যও প্রকাশ করছে না। এখন পর্যন্ত চাপাবাজি করছে এই সরকার। সরকার বলছে, অর্থনীতি ভালো আছে। দুই মাস আগে যে ডলারের দাম ৮২ টাকা ছিল, সেটা এখন ১০২ টাকা। কোনোকিছুই নিয়ন্ত্রণে নেই।

সম্মিলিত ছাত্র যুব ফোরামের আহ্বায়ক নাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন–ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০