Online Desk
৪ ফেব্রুয়ারী ২০২৬, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে জামায়াতের কর্মীদের হুমকি ও নির্বাচনী অফিস বন্ধ করে দেওয়ার অভিযোগ

সরিষাবাড়ীতে জামায়াতের কর্মীদের হুমকি ও নির্বাচনী অফিস বন্ধ করে দেওয়ার অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুর-৪ সরিষাবাড়ি আসনে নির্বাচনে প্রচার প্রচারণার সময় কর্মী-সমর্থকদের হুমকি এবং নির্বাচনী অফিস বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট আব্দুল আওয়াল।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাতপোয়া মন্ডল মোড় এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি৷

লিখিত বক্তব্যে এডভোকেট আব্দুল আওয়াল বলেন, জামালপুর-৪ সরিষাবাড়ি আসনে প্রতিপক্ষ একটি বৃহৎ দল থেকে নির্বাচনী পরিবেশকে কলুষিত করা হচ্ছে। তাদের নির্বাচনী প্রচারণা চালাতে কর্মীদের বাঁধা, হুমকি, শারীরিক আঘাত ও এলাকা ছাড়ার হুমকি দেওয়া ও নির্বাচনী অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ঝুকিপূর্ণ যে তালিকা প্রশাসনের পক্ষে করা হয়েছে, তা ঠিক নয়। আর সহকারী প্রিজাইডিং ও প্রিজাইডিং অফিসার নিয়োগের রাজনৈতিক দলের সম্পৃক্ততার অভিযোগও তুলেন তিনি।

এসময় তিনি অভিযুক্তদের গ্রেফতার করার দাবির পাশাপাশি নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের সহযোগিতা চান।

এসময় জামালপুর জেলা এনসিপির সদস্য সচিব ডাক্তার মোশারফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মুফতি মোখলেছুর রহমান জমিরি, জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আসিমুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মনির উদ্দিন, সূরা সদস্য সহযোগী অধ্যাপক শামীম হোসাইন সোহেল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আক্তারুজ্জামান সোহাগসহ ১১ দলীয় কমিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১০

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১১

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১২

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৩

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৫

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৬

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৭

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

১৮

গাজীপুর-৩ আসন স্বাধীনতার পর প্রথম দলীয় প্রার্থী পেয়ে বিএনপিতে উচ্ছ্বাস

১৯

জামালপুর-১: মিল্লাতের সঙ্গে সাঈদী ও রউফের ত্রিমুখী লড়াইয়ের আভাস

২০