Bhorer Darpan
২৯ মার্চ ২০২৬, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে দিনদিন হারিয়ে যাচ্ছে পপুলার মেয়র পার্কের সৌন্দর্য, যেন দেখার কেউ নেই

সরিষাবাড়ীতে দিনদিন হারিয়ে যাচ্ছে পপুলার মেয়র পার্কের সৌন্দর্য, যেন দেখার কেউ নেই

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বাউসী পপুলারে অবস্থিত মেয়র পার্কের এখন বেহাল দশা,দিনদিনই হারিয়ে যাচ্ছে সৌন্দর্য। জানা যায়, তৎকালীন মেয়র রোকন বাউসী ঝিনাই নদীর তীরে পপুলারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে একটি দৃষ্টিনন্দন পার্ক নির্মাণ করেন।

বাঘ, হরিণ, সাদা বক, ঈগল, পানির ফোয়ারা ও নানা রঙ বেরঙের বাতির নান্দনিক স্থাপনা বসিয়ে জায়গাটিকে করেছিলেন আকর্ষণীয় ও জীবন্ত। রঙ্গিন ছাতার নিচে নির্মাণ করেছেন বসার জায়গা। শিশুদের হাসি, পরিবারের আনন্দ আর তরুণদের সময় কাটানোর অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে এই পার্ক। এক সময় হাজার হাজার মানুষের কর্মসংস্থান এর জায়গা আলহাজ জুট মিল, এ আর এ জুট মিল এবং সরিষাবাড়ীর পপুলার জুট মিল যেখানে বন্ধ সেখানে এই পার্ক করে দিয়েছে শত শত যুবকদের কর্মসংস্থান। কিন্তু সময়ের নির্মম পরিহাস—প্রতিষ্ঠার এক দশক পেরিয়ে গেলেও আজ সেই পার্কের বেহাল দশা।পার্কের সৌন্দর্য এখন অতীতের গল্প।

সরেজমিনে দেখা যায়, একসময় চকচকে রঙে সজ্জিত বাঘ, হরিণ আর ঈগলের মূর্তিগুলো এখন রং উঠে গিয়ে হয়ে গেছে বিবর্ণ, কোথাও কোথাও ভেঙে গেছে আবার কোথাও ভেঙ্গে পড়ে যাওয়ার উপক্রম। একসময় অন্যতম আকর্ষণ হিসেবে থাকা পানির ফোয়ারা আর নিয়মিত রং করা এখন পুরোপুরি বন্ধ। হাজার হাজার দর্শনার্থী যে ব্রীজের উপর দাঁড়িয়ে থেকে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করেন এবং ক্যামেরায় পরিবার নিয়ে ছবি তুলেন সেই ব্রীজেও রয়েছে দূর্ঘটনার ঝুঁকি। মূল রাস্তার উপরের নির্মিত ব্রাীজের পায়ে হাটার রাস্তা মাঝে মাঝে ভেঙ্গে গিয়েছে। ফলে যেকোনো কেউ হোঁচড় খেয়ে ঘটে যেতে পারে বড়সড় কোনো দূর্ঘটনা। এদিকে সন্ধ্যা নামলেই পার্কটি ডুবে যায় অন্ধকারে। পার্কের সবগুলো লাইট নষ্ট হয়ে যাওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়রা জানান, অন্ধকার পরিবেশে এর আগেও একাধিক অপরাধমূলক ঘটনা ঘটেছে।

মুল ফটকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ঈগলের পিলারে সাঁটানো হয়েছে নানা রকম পোস্টার—যেন সৌন্দর্যের বুক চিরে বসানো হয়েছে অবহেলার চিত্র।

পার্কের কারণে অনেক বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হলেও, পার্কের প্রাকৃতিক উন্নতি সাধনে এগিয়ে আসেনি কেউ৷ প্রায় এক দশক পার হলেও উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি এই পার্কের।স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক হিংসা ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে দীর্ঘদিন ধরে পার্কটি অবহেলিত। দোকানদাররা নিজেদের লাভের আশায় দোকান সাজালেও পার্কের সামগ্রিক সৌন্দর্য রক্ষায় কেউ নজর দিচ্ছে না।

পার্কে ঘুরতে আসা আনফাল নামে এক দর্শনার্থী জানায়, অনেক আগে থেকেই বিনোদনের জন্য এই পার্কে আসি। আগে পরিবেশ অনেক ভাল ছিল। রাতেও দিনের মতো পরিবেশ ছিল। এখন আসা যায় না। রাতে ভয়ংকর অবস্থা। যদি এগুলো মেরামত করা হয় তাহলে অনেক ভাল হয়।

সচেতন মহলের দাবী, যদি কর্তৃপক্ষ দায়িত্ব নেন, প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ শুরু করেন, তবে পার্কটি আবারও ফিরে পেতে পারে তার হারানো সৌন্দর্য। মানুষের হাসি ফিরে আসবে, কর্মসংস্থান আরও বৃদ্ধি পাবে, এবং পার্কটি হয়ে উঠবে সরিষাবাড়ীর গর্বের প্রতীক।

এ বিষয়ে জানতে চাইলে বর্তমান পৌর প্রশাসকের দায়িত্ব থাকা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার লিজা রিছিল ভোরের দর্পণকে মুঠোফোনে বলেন-পৌরসভার আর্থিক অবস্থা খুব খারাপ।পার্কে বিদ্যুৎ সংযোগ ও লাইট সচল করতে বড় ধরনের ব্যয় প্রয়োজন, যা বর্তমানে পৌরসভার সীমিত আর্থিক সক্ষমতার কারণে বাস্তবায়ন করা কঠিন। তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়টি ভেবে দেখার আশ্বাস দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশ উপজেলার ৪টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

বাগেরহাটে “নাগ‌রি‌কের কথা” নাটক প্রদর্শন কর‌লো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

মধ্যরাতের পর ইসরায়েলে পাঁচ দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

সরিষাবাড়ীতে দিনদিন হারিয়ে যাচ্ছে পপুলার মেয়র পার্কের সৌন্দর্য, যেন দেখার কেউ নেই

মাদারীপুর জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিস্ মর্জিনা অক্তার

কালাপাহাড়িয়ায় সংঘর্ষ,আহত ৮

চট্টগ্রাম ও রাঙ্গামাটির ৩৯ সাংবাদিক পেলেন সরকারের অনুদান

শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে অধ্যক্ষের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিজিবির অভিযান: পিকআপসহ ১ কোটি ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ি ও জিরা আটক

১০

দশমিনায় শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

১১

দোহাজারীতে ফেস্টিভার ১০১ দিনব্যাপী বিক্রয় উৎসবের লাকী কুপন ড্র অনুষ্ঠিত

১২

উলিপুরে লাইসেন্স বিহীন দোকানে বেশি দামে ডিজেল বিক্রির দায়ে জরিমানা

১৩

বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

প্রিপেইড মিটারের মাসিক ভাড়া আর থাকবে না : বিদ্যুৎ মন্ত্রী

১৫

১১ জেলায় নতুন ডিসি

১৬

যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান

১৭

১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু

১৮

ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ

১৯

বাঁশখালীতে অবৈধ বালু-মাটি উত্তোলনে তিনজনকে জরিমানা

২০