Online Desk
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে গৌরীপুরে সাংবাদিকদের বিক্ষোভ

সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে গৌরীপুরে সাংবাদিকদের বিক্ষোভ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ঢাকার শাহবাগে সাংবাদিকদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার ঘটনায় প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (৭ ফেব্রুয়ারি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। গৌরীপুর পৌর শহরের হাতেম আলী সড়কস্থ কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক হলি সিয়াম শ্রাবণ। এতে বক্তব্য রাখেন সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবীর হীরা, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাবেক শিল্প ও সংস্কৃতি সম্পাদক ওবায়দুর রহমান, সাবেক অর্থ সম্পাদক শামীম খান, আমার দেশের গৌরীপুর প্রতিনিধি মো. কামাল উদ্দিন, আজকালের খবরের গৌরীপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান, প্রতিদিনের বাংলাদেশের গৌরীপুর প্রতিনিধি শামীম আনোয়ার, সংগ্রামের গৌরীপুর প্রতিনিধি মোখলেছুর রহমান, মফস্বল সাংবাদিক ফোরামের সহসভাপতি আব্দুল কাদিও, সেলিম আল রাজ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু প্রমুখ।

বক্তারা বলেন, দেশবাসী দেখেছে অতি উৎসাহী পুলিশ সদস্যরা কিভাবে সাংবাদিকদের ওপর হামলা করেছে। যুগান্তরের মাল্টিমিডিয়া সাংবাদিককে ল্যাং মারা গেছে। অথচ সেই পুলিশের শরীরে এখনো এই বাহিনীর পোষাক রয়েছে। নির্লজ্জ, কতটুকু হলে এটা সম্ভব! অবিলম্বে দোষীদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জোড় দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইরেন বাজলেই বিল ফাঁকি দিয়ে পালাচ্ছে ইসরাইলিরা, ব্যবসায়ীদের মাথায় হাত

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

সিংড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা প্রাণ গেল যুবকের

মাদারীপুর জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ভাঙনরোধে জরুরি পদক্ষেপ: বাঁশখালীতে বেড়িবাঁধ পরিদর্শনে এমপি জহিরুল ইসলাম

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাদারীপুরে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তদের বসতবাড়িতে আগুন

১০

কাহালুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান

১১

বিজয়নগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

১২

মোরেলগঞ্জে_ শরনখোলা বিএনপি সংসদ সদস্য প্রার্থী সোমনাথদে বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে

১৩

দিনাজপুরে দক্ষিন এশিয়ার সর্বৃহৎ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

১৪

উলিপুরে জমিতে পড়ে থাকা আলুর খরচ উঠাতে হিমশিম কৃষকের

১৫

১৩৩ অধ্যাদেশের বিষয়ে সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ের কথা বললেন আইনমন্ত্রী

১৬

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক দম্পতি

১৭

বাঁশখালীতে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত ৯

১৮

শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

১৯

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উন্নয়নে ১শ কোটি টাকা বরাদ্দা পেয়েছি

২০