Shakil Shah
২৬ অক্টোবর ২০২৩, ৬:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় যুবককে পিষে মারল ট্রাক

সাতক্ষীরায় যুবককে পিষে মারল ট্রাক

সাতক্ষীরার তালায় ট্রাকের ধাক্কায় মেহেদী রেজা (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সুভাষিনী বাজার সংলগ্ন সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মেহেদী রেজা সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকার শেখ মোস্তাক আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেদী রেজা মোটরসাইকেলযোগে সাতক্ষীরা থেকে চুকনগর অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সুভাষিনী বাজার এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলসহ মেহেদী রেজা রাস্তায় পিষে যান এবং ঘটনাস্থলেই নিহত হন। পরবর্তীতে পুলিশ মরদেহ উদ্ধার করে।

চুকনগর হাইওয়ে পুলিশের ওসি মো. শওকত হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার পর অন্যত্র থেকে ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে, তবে হেলপার ও চালক পলিয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০