
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় জাতীয়তাবাদী ওলামা দলের নেতাকর্মীদের সাথে নির্বাচনী আলোচনা ও মতবিনিময় করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
বৃহস্পতিবার দুপুরে শহরের বাজার এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে ও পৌর ওলামা দলের আহ্বায়ক মাওলানা জহুরুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক কারী মাওলানা আল-আমিন প্রমুখ।