Bhorer Darpan
২৪ মার্চ ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা প্রাণ গেল যুবকের

সিংড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা প্রাণ গেল যুবকের

সিংড়া ( নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে সেলিম মোল্লা (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম মোল্লা গুরুদাসপুর উপজেলার চাঁচকৌড় বাজার এলাকার বাবলু মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সেলিম মোল্লা মোটরসাইকেলযোগে বগুড়া থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে সিংড়া জোড় ব্রীজ এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এছাড়া দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

সিংড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা প্রাণ গেল যুবকের

মাদারীপুর জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ভাঙনরোধে জরুরি পদক্ষেপ: বাঁশখালীতে বেড়িবাঁধ পরিদর্শনে এমপি জহিরুল ইসলাম

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাদারীপুরে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তদের বসতবাড়িতে আগুন

কাহালুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান

বিজয়নগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

মোরেলগঞ্জে_ শরনখোলা বিএনপি সংসদ সদস্য প্রার্থী সোমনাথদে বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে

দিনাজপুরে দক্ষিন এশিয়ার সর্বৃহৎ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

১০

উলিপুরে জমিতে পড়ে থাকা আলুর খরচ উঠাতে হিমশিম কৃষকের

১১

১৩৩ অধ্যাদেশের বিষয়ে সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ের কথা বললেন আইনমন্ত্রী

১২

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক দম্পতি

১৩

বাঁশখালীতে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত ৯

১৪

শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

১৫

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উন্নয়নে ১শ কোটি টাকা বরাদ্দা পেয়েছি

১৬

রাষ্ট্রায়ত্ত দুই জ্বালানি কোম্পানিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

১৭

ইরানে সহিংসতা বন্ধ করে আলোচনার সময় এখন : ইইউ প্রেসিডেন্ট

১৮

আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৯

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ

২০