Bhorer Darpan
১৯ অগাস্ট ২০২৪, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে এক পরিবারের চারজন নিহত, বাড়িতে চলছে আহাজারি

সিরাজগঞ্জে এক পরিবারের চারজন নিহত, বাড়িতে চলছে আহাজারি

‘মা আগেই চলে গেছে। এবার বাপ, ভাই গেল। আমাদের আর কেউ থাকলো না। আমরা এখন কি নিয়ে বাঁচব। ও বাপ, ও ভাই তুমরা কতি গেলা’- এভাবেই আহাজারি করছিলেন রূপভান বেগম (৩০)

সোমবার (১৯ আগস্ট) দুপুরে বাবা, মা ও দুই ভাইয়ের মরদেহ বাড়িতে আসার পর বিলাপ করছিলেন রূপভান। তিনি নিহত জসিমের মেয়ে এবং জামাল ও কামালের ছোট বোন।

বিলাপ করতে করতে রূপভান বলেন, আমার আব্বা চলে গেল, ভাইও চলে গেল। আমার ভাই চলে গেল তোমরা এখানে বসে আছ কেন। আল্লাহ আমার ভাইকে নিয়ে নিলো। আল্লাহ আমরা এখন কি করবো!

এর আগে সোমবার (১৯ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হন। এ ঘটনায় আহত হয়ে সিরাজগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মাইক্রোবাসের চালক।

দুর্ঘটনায় নিহতরা হলেন- জসিম উদ্দিন (৬৪), তার দ্বিতীয় স্ত্রী নার্গিস খাতুন (৪১), জসিম উদ্দিনের বড় ছেলে জামাল উদ্দিন (৪৫) ও ছোট ছেলে কামাল হোসেন (৩২)।

সোমবার দুপুর আড়াইটার দিকে নিহতদের মরদেহ রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামে নিলে এলাকায় শোকের ছায়া নামে। এ সময় স্বজনদের আহাজারিতে চারপাশ ভারী হয়ে ওঠে।

দেখা গেছে, বাড়ির আঙিনায় তিন এলাকা থেকে এনে একে একে চারটি খাটিয়া রাখা হয়েছে। পাশেই পড়ে আছে চারটি নিথর দেহ। নিহত জসিমউদ্দীন, তার দুই ছেলে ও স্ত্রীর মরদেহ শেষ বারের মতো দেখতে কয়েক গ্রামের হাজারো মানুষের ঢল নামে ওই বাড়িতে। 

বাবা, মা ও ভাইদের লাশ দেখে বিলাপ করতে করতে বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন রূপভান বেগম (৩০)।  রূপবানের বড় বোন সোনাভান (৪৫) নির্বাক হয়ে বসে ছিলেন। মুখে কথা না থাকলেও চোখ দিয়ে ঝরছে কান্নার পানি। যেন প্রতিবেশী ও স্বজনদের কোনো শান্তনায় কাজে আসছে না বাবা, ভাই হারা দুই বোনের।

তাদের স্বজন শামসুল হক বলেন, বাগমারা উপজেলার ইতিহাসে এমন ঘটনায় এই প্রথম এক পরিবারের চারজনের মৃত্যু হলো। নিহত জসিমউদ্দিনের আর ছেলে সন্তান থাকলো না। জসিমের দুই ছেলের স্ত্রী, একজনের দুই মেয়ে ও অপরজনের এক মেয়ে আছে।

আছিয়া বেগম বলেন, পুরো পরিবারটাই পুরুষ শূন্য হয়ে গেল। এখন পরিবার দুইটিতে শুধু নারীরাই থাকলো। আমরা নিহতদের দুই মেয়েকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। তাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। আশেপাশে গ্রামের হাজারো মানুষ দেখতে এসেছেন। সবাই শুধু আফসোস করছেন।

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলাম বলেন, মরদেহগুলো তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার বিষয়টি দেখা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০