Online Desk
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে কম্বিং অপারেশনে ৯ লক্ষ টাকা মূল্যের অবৈধ চরঘেরা জাল জব্দ

সীতাকুণ্ডে কম্বিং অপারেশনে ৯ লক্ষ টাকা মূল্যের অবৈধ চরঘেরা জাল জব্দ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে মৎস্য অধিদফতরের পৃথক কম্বিং অপারেশনে ৯ লক্ষ টাকা মূল্যের অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়েছে।

গত তিনদিনে সন্দ্বীপ চ্যানেলের উপজেলার কুমিরা, সোনাইছড়ি এবং ভাটিয়ারী ইউনিয়নে উপজেলা মৎস্য দপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌপুলিশ এর যৌথ অভিযান পরিচালিত হয়।উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়, মৎস্য সম্পদ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই আহরণ নিশ্চিত করতে বিশেষ কম্বিং অপারেশন ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।

ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে তিনদিনে ২২ হাজার মিটার চরঘেরা জাল কেটে আপসারন করা হয়। আপসারনকৃত এসব জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য অফিসার মো: মোতাছিম বিল্লাহ্ বলেন, সরকারী নির্দেশনায় উপজেলা মৎস্য দপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন, ভাটিয়ারী স্টেশন ও কুমিরা নৌপুলিশ এর যৌথ অভিযানে সাগরে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জেলেদের আইন মেনে মাছ আহরণ এবং নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সমন্বিত উদ্যোগের মাধ্যমে মৎস্য খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে বাজার মনিটরিং মোবাইল কোর্ট: ৩ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

জেলা প্রশাসকের সাথে বোয়ালখালী উপজেলা কর্মকর্তাদের মতবিনিময়

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

নিজের স্ত্রী ও পরনারীর মারধরে অপমানিত হয়ে দিনমজুর যুবকের বিষপান, ৪ দিন পর মৃত্যু

বাগেরহাটে নাগরিক ফোরাম ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে কম্বিং অপারেশনে ৯ লক্ষ টাকা মূল্যের অবৈধ চরঘেরা জাল জব্দ

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মঞ্জু

বাগেরহাটে নবনির্বাচিত এমপি শেখ মনজুরুল হক রাহাদকে সংবর্ধনা

চন্দনাইশে প্রবাসীর বাড়ী সংস্কারে বাঁধা, সন্ত্রাসী হামলাসহ চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

লালমোহনে আমের মুকুলের ঘ্রানে ভরে উঠেছে আমের বাগানগুলো

১০

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের নির্বাচনে সভাপতি মমিন ও সাধারণ সম্পাদক পিন্টু

১১

ব্রাহ্মণবাড়িয়ায় ড্রেজার দিয়ে ৬০০ বছর পুরনো পুকুর ভরাট, গ্রেপ্তার ৩

১২

মোরেলগঞ্জে প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিলের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় জেলি মেশানো চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

মানিকগঞ্জের কৃতী সন্তান সাইফুর রহমান সাইফ—আইনশৃঙ্খলা রক্ষায় নতুন প্রজন্মের মুখ

১৫

লিভার সুস্থ রাখতে কচি নিম পাতার জাদুকরী গুণ

১৬

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই -জিএম সিরাজ

১৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৬৬ বোতল ইস্কফ সিরাপসহ ১ মাদক কারবারি গ্রেফতার

১৮

পার্বত্য চট্টগ্রামে ডিসি এসপিদের তৎপর থাকার বিশেষ নির্দেশ পার্বত্য মন্ত্রীর

১৯

কাহালু-নন্দীগ্রাম উপজেলাকে আমি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই

২০