
গত ০৫ নভেম্বর ২০২৫ তারিখ হতে ১২ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত ০১ সপ্তাহে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া, কসবা এবং কুমিল্লা জেলার আদর্শ সদর, ব্রাক্ষণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে অভিযান পরিচালনা করে প্রায় ০৪ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ী, থ্রি-পিস, শাল চাদর, কসমেটিক্স সামগ্রী, ঔষধ, আতশ বাঁজি, গরু, কাভার্ড ভ্যান, সিএনজি, ইজিবাইক এবং খাদ্য সামগ্রী জব্দ করা হয়। এখানে বিশেষভাবে উল্লেখ্য, তন্মধ্যে প্রায় ০৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ী, থ্রি-পিস, শাল চাদর এবং ০১ কোটি টাকা মূল্যের ভারতীয় খাদ্য সামগ্রী রয়েছে। এছাড়াও, মাদক দ্রব্যের মধ্যে রয়েছে, মদ, গাঁজা এবং ইস্কাফ সিরাপ।
আজ দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান, তিনি জানান , সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।