Shakil Shah
১৬ অক্টোবর ২০২০, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘সুন্দরবনে বিষ দিয়ে মাছ নিধন ও সাগর লুট রুখতে হবে’

বাগেরহাট প্রতিনিধি :

প্রাণিজ আমিষের আধার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ নিধন এবং সাগরের মৎস সম্পদ লুট রুখে দেয়ার আহবান জানিয়ে মোংলায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে নানা কর্মসুচি পালিত হয়েছে। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার এবং গঠন’র আয়োজনে শুক্রবার (১৬অক্টোবর) সকালে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

পরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে মোংলা প্রেসক্লাবে মৎস্যজীবি-বনজীবি এবং কৃষিজীবিদের অংশগ্রহণে ‘প্রাণিজ আমিষের আধার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ নিধন এবং সাগর লুট বন্ধে করণীয়’ শীর্ষক সংলাপে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের সদস্য মো. নূর আলম শেখের সভাপতিত্ব বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম সরোয়ার, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা কৃষি অফিসার অনিমেষ কুমার বালা ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ জেড এম তৌহিদুর রহমান, অধ্যক্ষ আবু সাইদ খান, অধ্যক্ষ মো, সেলিম, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, গঠন’র অপূর্ব রায়, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার কমলা সরকার প্রমূখ।

সংলাপে বক্তারা দেশের সকল নাগরিকের জন্য জীবিকার নিশ্চয়তা এবং খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিত করার জন্য খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবী জানান। বক্তারা আরো বলেন বাংলাদেশে ৬০ শতাংশ নারী কোন না কোন অপুষ্টিজনিত জটিলতায় ভুগছেন। ১৯৯৭ সালে দেশের ৬০ শতাংশ শিশু খর্বাকৃতির ছিলো, ২০১৮ সালে তা নেমে আসে ৩১ শতাংশে।

তারপরও বৈশ্বিক প্রেক্ষাপটে খর্বাকৃতির শিশু জন্মের হার এখনও বাংলাদেশে বেশি। এর মূল কারন শিশুর মায়ের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। বক্তারা তাই সকল মানুষের খাদ্য এবং পুষ্টি নিশ্চিত করার জন্য খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবী জানান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০