Online Desk
১৩ জানুয়ারী ২০২৬, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫২ জন শিক্ষার্থী

হাবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫২ জন শিক্ষার্থী

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে ভর্তির জন্য ১৭৯৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৯৪৩৭৫ টি। অর্থাৎ এক আসনের বিপরীতে লড়বেন ৫২ জন শিক্ষার্থী।

এর মধ্যে A ইউনিটে ৩০২৭৫, B ইউনিটে ২৬৫৬২ (আর্কিটেকচার ড্রয়িং ১২৫০), C ইউনিটে ৯১৯১ এবং D ইউনিটে ২৭০৯৭ টি আবেদন জমা পড়েছে।

এবার ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটের মধ্যে A ইউনিটে ৫৩৫টি, B ইউনিটে ৭৪০টি (এর মধ্যে আর্কিটেকচার ৩০টি), C ইউনিটে ২৮০টি, D ইউনিটে ২৪০টি আসন রয়েছে। ইউনিটপ্রতি হিসেব করলে A ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৫৬ জন, B ইউনিটে ৩৫ জন, C ইউনিটে ৩২ জন, D ইউনিটে ১১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

সোমবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

উল্লেখ্য, গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে এসে গত বছর থেকে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে হাবিপ্রবি। আগামী ২৬ জানুয়ারি A ইউনিট, ২৭ জানুয়ারি B ইউনিট এবং ২৮ জানুয়ারি C ও D ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১০

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১১

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১২

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৩

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৪

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৫

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৬

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৭

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৮

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

১৯

শ্রীপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০