Ibrahim Atiullah Anik
২৬ নভেম্বর ২০২৫, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাসিনা-জয়-পুতুলের প্লট দুর্নীতি মামলার রায় বৃহস্পতিবার

হাসিনা-জয়-পুতুলের প্লট দুর্নীতি মামলার রায় বৃহস্পতিবার
ফাইল ছবি

ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২৩ জনের বিরুদ্ধে দুদক’র করা পৃথক তিন মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

এর মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এই প্রথম কোনো মামলার রায় ঘোষণা হতে চলেছে। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালত এ রায় ঘোষণা করবেন। এর আগে গত ২৩ নভেম্বর এসব মামলায় রায় ঘোষণার জন্য ওই দিন ধার্য করেন আদালত। তবে এসব মামলায় শেখ হাসিনাসহ ২২ আসামির পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি। একই সাথে আত্মপক্ষ শুনানিতে নিজের নির্দোষ দাবি করতে পারেননি তারা।
এ বিষয়ে দুদকের কৌঁসুলি খান মো. মাইনুল হাসান (লিপন) বলেন, শেখ হাসিনাসহ ২৩ আসামির সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করছি আমরা। আশা করছি, আদালত থেকে সর্বোচ্চ সাজাই আসবে।

আদালত সূত্রে জানা যায়, প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে চলতি বছরের জানুয়ারি মাসে পৃথক ৬টি মামলা করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রিজওয়ান সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরো অনেককে আসামি করা হয়।

গত ৩১ জুলাই ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তিন মামলায় শেখ হাসিনাসহ সব আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এসব মামলায় বিচার চলাকালে চার মাসে সাক্ষ্য দেন ৯১ জন। তবে সাক্ষগ্রহণের শেষ পর্যায়ে এসে আদালতে আত্মসমর্পণ করেন রাজউক কর্মকর্তা খুরশিদ আলম। এরপর তিন মামলায় সাক্ষ্য দেওয়া সব সাক্ষীকে রিকল করে জেরা করেন তার আইনজীবী মো. শাহিনুর ইসলাম।

এরপর গত ২৩ নভেম্বর তারিখে আত্মপক্ষ সমর্থনে খুরশীদ আলম নিজেকে নির্দোষ দাবি করলেও পলাতাক থাকায় এ সুযোগ পাননি হাসিনা-জয়-পুতুলসহ ২৩ আসামি। এরপর ২৩ নভেম্বর দুদক ও আসামিপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে ২৭ নভেম্বর রায়ে দিন ধার্য করেন বিচারক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১০

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১২

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৩

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৪

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৫

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৬

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৭

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

১৮

ধনবাড়ীতে নবাগত সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ’র যোগদান

১৯

শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি

২০