Online Desk
২ ফেব্রুয়ারী ২০২৬, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে”- কুড়িগ্রাম-১ আসনে জামায়াত প্রার্থী

"১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে"- কুড়িগ্রাম-১ আসনে জামায়াত প্রার্থী

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি জনগণের রায়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ক্ষমতায় যায় তাহলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গুলোকে প্রাথমিক বিদ‍্যালয়ের ন‍্যায় জাতীয়করণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় জোট ( ঐক্যবদ্ধ বাংলাদেশ ) সংসদ সদস‍্য প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম।

রোববার সন্ধ্যায় উপজেলার বেশ কয়টি ইউনিয়নের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এলাকার রাস্তাঘাট উন্নয়ন,বেকারত্ব দূরীকরণ, মাদক নির্মূল, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত, দূর্নীতি, অন‍্যায় ও অপশাসন দূর করবেন বলে ভোটারদের এ প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি ও তার দল নির্বাচীত হলে দেশের দীর্ঘদিন থেকে অবহেলিত ইবতেদায়ী মাদ্রাসা গুলোকে প্রাথমিক বিদ‍্যালয়ের ন‍্যায় জাতীয়করণ করা হবে বলেও ঘোষণা দেন।

জানাযায়, ১৯৭৮ সালে ৯ অর্ডিন্যান্স ২ এর ধারা মোতাবেক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সমূহকে ১৯৮৪ সনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন দেওয়া হয়। বাংলাদেশে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তাল মিশিয়ে এন সি টি বি কর্তৃক প্রকাশিত শিক্ষাক্রম ও পাঠ্যসূচক অনুযায়ী প্রাথমিক শিক্ষার ন্যায় সকল শিক্ষা পাঠদান করে আসতেছে। দেশে প্রাথমিক শিক্ষার ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীগণ উপবৃত্তি ও ফিডিং এর ব্যবস্থা ছিল যা অজানা কারণে ২০২২ সাল থেকে বন্ধ।

১৯৯৪ ই সালে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও আঠারো হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে মাত্র ১৫১৯ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের একই পরিপত্রে ৫০০ টাকা ভাতা প্রদান করা হয় কিন্তু ধীরে ধীরে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ২০১৩ সালে জাতীয়করণ হলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পূর্বের ন্যায় বেতন বঞ্চিত রয়েছে। দীর্ঘ ৪১ বছর যাবত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে জামায়াতের কর্মীসভা অনুষ্ঠিত

তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা

কুড়িগ্রাম-৩ আসনে ৬জন প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৩জন

জামায়াত আমির ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

নির্বাচনে বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালো মিশর

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম-১৪ আসনে ৮ প্রার্থীর মধ্যে ৫ জনের জামানত বাজেয়াপ্ত

বাঁশখালীর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানালেন বিএনপি প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

খুলনা বিভাগের ৩৬ আসনের ২৫টিতেই জামায়াতের জয়, বিএনপি ১১

বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে সুন্দরবন দিবস পালিত

১০

খুলনায় জামানত হারাচ্ছেন জাপা ইসলামী আন্দোলনসহ ২৬ প্রার্থী

১১

কাহালু ক্রিকেট সংঘের আয়োজনে নক-আউট ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১২

ঢাকার আসকোনায় ব্রাদার্স প্রিমিয়াম লীগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট

১৩

আড়াইহাজার নাগরিক সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষণা

১৪

মির্জাপুরে শিশু অপহরণের ৭ দিনপর অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ ‎

১৫

ঢাকা-১৯ আসনে এমপিকে আশুলিয়া থানা মোটর চালক দলের শুভেচ্ছা

১৬

সরিষাবাড়ীতে দুই যমজ কন্যাকে রেখে ঋণের চাপে যুবকের আত্মহত্যা

১৭

রাঙ্গুনিয়ায় ইটভাটায় সন্ত্রাসীদের হামলা, অগ্নিসংযোগ, আহত ৭

১৮

নির্বাচনের পর এরশাদ উল্লাহ ও নাছেরের সৌজন্য সাক্ষাৎ সম্প্রীতি সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত

১৯

রায়পুরে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

২০