Shakil Shah
১২ ফেব্রুয়ারী ২০২৩, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৮ ফেব্রুয়ারি দেশের সব মহানগরে বিএনপির পদযাত্রা

ভোরের দর্পণ ডেস্ক :

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৮ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশব্যাপী সব মহানগরে পদযাত্রা কর্মসূচি করবে বিএনপি। রাজধানীতে পৃথকভাবে মহানগর উত্তর ও দক্ষিণ এই পদযাত্রা কর্মসূচি করবে।

আজ রোববার শ্যামলী ক্লাব মাঠ ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত এই কর্মসূচি যুগপৎ আন্দোলনের সপ্তম কর্মসূচি। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেল ৩টার দিকে বছিলার উদ্দেশে বিপুল সংখ্যক নেতাকর্মীসহ পদযাত্রা কর্মসূচি বের হয়। এতে আরও অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জয়নাল আবেদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাইফুল আলম নিরব, তাবিথ আউয়াল, নেওয়াজ আলী নেওয়াজ, মহানগর নেতা শামীম পারভেজ, ফেরদৌস আহম্মেদ মিষ্টি, আকতার হোসেন, সোহেল রানা, অঙ্গ এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতা যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের রওনাকুল ইসলাম শ্রাবন, সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

পদযাত্রা কর্মসূচি শুরু আগে আমান উল্লাহ আমান বলেন, ‘আমাদের এই পদযাত্রা কর্মসূচি হবে শান্তিপূর্ণ ও নিরব পদযাত্রা। কোনো স্লোগান হবে না।’

পদযাত্রার রুট ঘোষণা করে আমিনুল হক বলেন, ‘শ্যামলী ক্লাব মাঠ থেকে লিংক রোড, শিয়া মসজিদ মোড়, তাজমহল রোড, নূরজাহান রোড়, বিআরটিসি বাসস্ট্যান্ড মোড়, মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদ সড়ক হয়ে বছিলা সাত রাস্তার মোড়ে গিয়ে এই পদযাত্রা কর্মসূচি শেষ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

শ্রীপুরে বনের গেজেটভুক্ত জমির রাজস্ব আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

লংগদুতে মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা

রাঙ্গামাটিতে হাম- রুবেলা টিকা নিশ্চিতে জেলা সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি গঠন

১৭ বছর ধরে বাঁশখালী ক্রীড়া সংস্থায় প্রভাবশালী জাফর ইকবাল: প্রশ্নের মুখে ক্ষমতার উৎস

১০

ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

১১

ঢাকা-১৯ এর সংসদ সদস্যের আরোগ্য কামনায় আশুলিয়ায় দোয়া ও মিলাদ

১২

বাঁশখালী: সংসারের শান্তি কেড়ে নিল ইয়াবা, অবশেষে কারাগারে যুবক

১৩

ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

১৪

কুইক রেন্টালে লুটপাট হওয়া পাচারের টাকা ফিরিয়ে আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী

১৫

অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

১৬

ফের বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা

১৭

শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর

১৮

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

১৯

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

২০