Online Desk
৩০ মার্চ ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২২ বছর পর ভারতবধই হামজার সেরা মুহূর্ত

২২ বছর পর ভারতবধই হামজার সেরা মুহূর্ত

বাংলাদেশের ফুটবলের প্রাণভোমরা এখন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে রীতিমতো চমকে দিয়েই বাংলাদেশের জার্সিকে বেছে নিয়েছিলেন তিনি। ২০২৫ সালের ২৫ মার্চ ভারতের শিলংয়ে হামজা চৌধুরীর সেই অভিষেক পর্বটি ছিল দেশের ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়।

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ক্লাব লেস্টার সিটির এই তারকার আগমনে দেশের ফুটবলপ্রেমীরা যে স্বপ্ন দেখেছিলেন, গত এক বছরে হামজা তার পূর্ণ মর্যাদা দিয়েছেন। আগামীকাল মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভালো লাগা, জয় আর আক্ষেপের গল্প শুনিয়েছেন লাল-সবুজের এই সফল প্রতিনিধি।

বাংলাদেশের হয়ে গত এক বছরে ৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। এর মধ্যে ৪টি গোল করে দলের জয়ে রেখেছেন অগ্রণী ভূমিকা। এই এক বছরে বাংলাদেশের ফুটবলে এসেছে বেশ কিছু ঐতিহাসিক সাফল্য। বিশেষ করে ঘরের মাঠে দীর্ঘ ২২ বছরের খরা কাটিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১-০ গোলে হারানো ছিল হামজার কাছে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। এ ছাড়া এএফসি এশিয়ান কাপের অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী হংকংয়ের সঙ্গে ড্র করা বাংলাদেশের ফুটবলের জন্য ছিল এক বড় অর্জন।

হামজার করা ৪টি গোলের প্রতিটিই এসেছে দেশের মাটিতে। এর মধ্যে ভুটানের বিপক্ষে অভিষেক ম্যাচে জামাল ভূঁইয়ার কর্নার থেকে করা প্রথম গোলটি হামজার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। তবে নান্দনিকতার বিচারে নেপালের বিপক্ষে তার ‘বাইসাইকেল কিক’ থেকে করা গোলটিকে তিনি নিজের অন্যতম প্রিয় হিসেবে বেছে নিয়েছেন।

সাফল্যের পাশাপাশি আক্ষেপও আছে হামজার। বিশেষ করে হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে লিড নিয়েও শেষ মুহূর্তের গোলে ৩-৪ ব্যবধানে হারার ক্ষত এখনো শুকায়নি হামজার। এ বিষয়টি অকপটেই স্বীকার করেন তিনি। তার ভাষ্যমতে, ‘হংকংয়ের সঙ্গে শেষ মুহূর্তে হেরে যাওয়াটা ছিল গত এক বছরে আমার জন্য সবচেয়ে কষ্টের মুহূর্ত।’

ভিয়েতনামের কাছে হারের পর আগামীকাল এএফসি এশিয়ান কাপের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে দারুণ আত্মবিশ্বাসী হামজা। তিনি বলেন, ‘অবশ্যই আমরা জয়ের জন্য মাঠে নামব। ইনশাআল্লাহ আমরাই জিতব।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জ উপজেলার মৎস্যজীবীদের সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন

বাড়ির শৌচাগারে মিলল মজুত করা তেল

পলিটেকনিকের ডিপ্লোমা কোর্স তিন বছর করার চিন্তা শিক্ষা মন্ত্রণালয়ের

ইরানে কি পারমাণবিক হামলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৭ জুন

২২ বছর পর ভারতবধই হামজার সেরা মুহূর্ত

খালের প্রবাহ বন্ধ করে মৎস্য প্রকল্প স্থাপন: অভিযানে জরিমানা ও কারাদণ্ড

দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাবনায় অটোরিকশাচালক ফজলু হত্যার রহস্য উদঘাটন, স্ত্রীসহ গ্রেপ্তার ৩

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

১১

রাজবাড়ীতে সিপিবির প্রতিবাদী সমাবেশ

১২

তেলের পর্যাপ্ত মজুদ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : জ্বালানি বিভাগ

১৩

জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

১৫

ধুনটে পেট্রল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

১৬

দেশে কোনোভাবেই ‘মব কালচার’ চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়

১৮

ধুনটে ককটেল হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

১৯

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

২০