Shakil Shah
১৭ ডিসেম্বর ২০২২, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩০শে ডিসেম্বর ঢাকায় গণমিছিল করবে বিএনপি

ভোরের দর্পণ ডেস্ক :

২৪শে ডিসেম্বর যুগপৎ গণমিছিলের পরিবর্তে আগামী ৩০শে ডিসেম্বর কর্মসূচি পালন করবে বিএনপি ও অন্যান্য সমমনা রাজনৈতিক দলগুলো।

আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কর্মসূচি পরিবর্তনের কথা জানান।
এর আগে ১০ই ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশ থেকে সারাদেশে ২৪শে ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে ওই দিন ঢাকায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থাকায় বিএনপিকে কর্মসূচির তারিখ পরিবর্তনের অনুরোধ জানান ওবায়দুল কাদের।

ক্ষমতাসীন দলের আহ্বানের পরিপ্রেক্ষিতে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচির তারিখে পরিবর্তন আনছে দলটি। ফলে ২৪শে ডিসেম্বরের পরিবর্তে ৩০শে ডিসেম্বর হবে ঢাকায় গণমিছিল।
আর ঢাকার বাইরে ২৪শে ডিসেম্বরেই যুগপৎভাবে গণমিছিল করা হবে। সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে ঐকমত্য হয়েছে বিএনপি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও আব্দুস সালাম আজাদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০