Shakil Shah
১২ মে ২০২৪, ৪:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৮ শিক্ষকের মাদ্রাসায় ২ পরীক্ষার্থী, পাশ করেনি কেউ

৮ শিক্ষকের মাদ্রাসায় ২ পরীক্ষার্থী, পাশ করেনি কেউ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বজ্রনাথপুর দাখিল মাদ্রাসা থেকে এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ২ পরীক্ষার্থী। তবে তাদের কেউ পাশ করতে পারেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য বজ্রনাথপুর দাখিল মাদ্রাসা থেকে ফরম পূরণ করেছিল ৮ শিক্ষার্থী। এর মধ্য থেকে পরীক্ষায় অংশ নেয় ২ জন। কিন্তু দুজনই ফেল করেছে।

ওই মাদ্রাসার শিক্ষার্থীরা জানায়, করোনার প্রাদুর্ভাবের পর থেকে বজ্রনাথপুর দাখিল মাদ্রাসায় শিক্ষার মান কমতে থাকে। মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকরা নিয়মিত ক্লাস নিতেন না। এ কারণে ফলাফল খারাপ হয়েছে।

বজ্রনাথপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিন্টেনটেন্ড এজাজুল হক বলেন, এবার এই প্রতিষ্ঠান থেকে ৮ শিক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয় ২ জন। ফলাফল প্রকাশ হলে দেখা যায়, তারা দুইজনই ফেল করেছে।

ফলাফল খারাপ হওয়ার বিষয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। এখানে ৮ জন শিক্ষক আছেন, তবে তারা কেউ বেতন পান না। যে কারণে তারা অন্য কাজ করেন। ক্লাস নিতে খুব একটা আগ্রহী নন। মাদ্রাসাটি এমপিওভুক্ত হলে শিক্ষার মান আরও বাড়বে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা আইসিটি) আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, আমরা প্রতিষ্ঠানটি পর্যবেক্ষণে রাখার পাশাপাশি ফলাফল কেন এতো খারাপ হলো তা যাচাই-বাছাই করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জ উপজেলার মৎস্যজীবীদের সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন

বাড়ির শৌচাগারে মিলল মজুত করা তেল

পলিটেকনিকের ডিপ্লোমা কোর্স তিন বছর করার চিন্তা শিক্ষা মন্ত্রণালয়ের

ইরানে কি পারমাণবিক হামলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৭ জুন

২২ বছর পর ভারতবধই হামজার সেরা মুহূর্ত

খালের প্রবাহ বন্ধ করে মৎস্য প্রকল্প স্থাপন: অভিযানে জরিমানা ও কারাদণ্ড

দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাবনায় অটোরিকশাচালক ফজলু হত্যার রহস্য উদঘাটন, স্ত্রীসহ গ্রেপ্তার ৩

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

১১

রাজবাড়ীতে সিপিবির প্রতিবাদী সমাবেশ

১২

তেলের পর্যাপ্ত মজুদ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : জ্বালানি বিভাগ

১৩

জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

১৫

ধুনটে পেট্রল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

১৬

দেশে কোনোভাবেই ‘মব কালচার’ চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়

১৮

ধুনটে ককটেল হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

১৯

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

২০