Shakil Shah
২৯ মে ২০২৪, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিল মারা ব্যালট প্রদর্শন করে বুথের মধ্যে সাবেক ছাত্রলীগ নেতার সেলফি

সিল মারা ব্যালট প্রদর্শন করে বুথের মধ্যে সাবেক ছাত্রলীগ নেতার সেলফি

বুথের মধ্যেই সিল মারা ব্যালটসহ সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ওমর ফারুক ফারদিন নামে সাবেক এক ছাত্রলীগ নেতা। পরে অবশ্য ফেসবুক থেকে পোস্টটি মুছে ফেলেছেন তিনি। ফারদিন রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

বুধবার (২৯ মে) সকালে ভোটগ্রহণ চলাকালে রাজশাহীর পবা উপজেলা নির্বাচনের একটি কেন্দ্রে এই ঘটনা ঘটে।

ওই ছাত্রলীগ নেতার গ্রামের বাড়ি রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের মাড়িয়া গ্রামে। সকালে তিনি কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে বুথে ভেতর ঢোকেন। ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ থাকলেও ফারদিন সেটি নিয়েই ঢোকেন। এরপর বুথে সিল দেওয়া ব্যালট নিয়ে সেলফিও তোলেন। আর ভোট দেওয়ার পর তার ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, ছবিটি বুথের ভেতরই তোলা। ফারদিনের হাতে রয়েছে সিল মারা ব্যালট। এতে আনারস প্রতীকে সিল দেওয়া দেখা গেছে। আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক ফারুক হোসেন ডাবলু। ছাত্রলীগ নেতার এই ঘটনা জানাজানি হওয়ার পর ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার জানান, এই বিষয়টি তার নজরে এসেছে। ফারদিনকে খোঁজা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০