Bhorer Darpan
৩১ জুলাই ২০২৪, ৪:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা, আটক ৮

রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা, আটক ৮

রাজশাহীতে পুলিশের গাড়িতে দুর্বৃত্তদের হামলা হয়েছে। বুধবার (৩১ জুলাই) বেলা পৌনে ৩টার দিকে নগরীর মহিষবাথান এলাকায় রাজপাড়া থানা-পুলিশের পিকআপ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে আশপাশে অভিযান চালিয়ে পুলিশ অন্তত ৮ জনকে আটক করেছে।

পুলিশ জানায়, কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বুধবার (৩১ জুলাই) রাজশাহীর আদালতের সামনে সমাবেশ করার তথ্য ছিল। এ জন্য জেলা প্রশাসকের কার্যালয়, আদালত চত্বর এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার ছিল। বেলা পৌনে ৩টার দিকে মহিষবাথান এলাকার গলি সড়কের ভেতর দিয়ে পুলিশের টহলে থাকা গাড়িটি আসছিল। তখন দুর্বৃত্তরা সেটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কোন পুলিশ সদস্য আহত না হলেও গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়।

এ সময় আত্মরক্ষায় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর অতিরিক্ত পুলিশ এসে দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করে। বিকাল ৪টা পর্যন্ত আট জনকে আটক করে থানায় নেওয়া হয়।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক বলেন, ‘ঘটনাস্থল থেকে ৮-১০ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০