Bhorer Darpan
২৬ জুলাই ২০২৫, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় দিনের বেলায় এক ব্যক্তির গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গায় দিনের বেলায় এক ব্যক্তির গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে দিনদুপুরে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়েছে মনিরুল ইসলাম ফেলা (৪৫) নামের এক ব্যক্তিকে।

শনিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

নিহত মনিরুল ইসলাম ফেলা উপজেলার মাধবপুর গ্রামের মৃত দিদার আলীর ছেলে। কয়েক মাস আগে তিনি পাশের বালিহুদা গ্রাম থেকে এসে মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। জীবিকার তাগিদে তিনি কৃষিকাজ, কলার ব্যবসা ও দিনমজুরির কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে অজ্ঞাত পরিচয়ের একাধিক ব্যক্তি তার বাড়িতে ঢুকে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘কে বা কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনার সময় পরিবারের কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না। হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০