Bhorer Darpan
১১ অগাস্ট ২০২৫, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংবাদ প্রকাশের পর পঙ্গু আসাবুদ্দীনের পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

সংবাদ প্রকাশের পর পঙ্গু আসাবুদ্দীনের পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

নরসিংদী পলাশের চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া পূর্বপাড়া গ্রামের দুই পা পঙ্গু আসাবউদ্দীনের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (১০ আগস্ট) বিকালে আসাবুদ্দীনের বাড়িতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন ব্যাগ চাল ও নগদ আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু বক্কর সিদ্দিকী।

এর আগে, আসাবুদ্দীনকে বাঁচাতে এগিয়ে আসুন। দুই পা পঙ্গু আসাবুদ্দীন স্বাভাবিক জীবনে ফিরতে চায়, শিরোনামে সংবাদ প্রকাশ করে স্থানীয় গণমাধ্যমকর্মীরা। খবরটি নজরে আসে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তার । এরপরই তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। ছুটে যান আসাবুদ্দীনের বাড়িতে। তাৎক্ষণিক আসাবুদ্দীনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করেন। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সবরকম সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দেন। এ সময় ইউএনওর সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আলম সরকার উপস্থিত ছিলেন ।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুবক্কর সিদ্দিকী বলেন, সংবাদমাধ্যমে দুই পা পঙ্গু আসাবুদ্দীনের পরিবারের অসহায়ত্বের খবর দেখে খুব খারাপ লেগেছে। যে বয়সে তার পরিবারের হাল ধরার কথা। সেই বয়সে কোমরের মেরুদণ্ডের হাড়সহ দুইটি পা পঙ্গু হয়ে গেছে। অসহায় পরিবারটি ঠিক মতো চিকিৎসা করাতে পারছেনা পরিবারটি। এটা আসলে মেনে নেয়া যায় না। তাই আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারটির পাশে দাঁড়িয়েছি। আশাবুদ্দীনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থায়ীভাবে কিছু করে দেওয়ার চেষ্টা করতেছি। তাকে ও তার পরিবারকে সবরকমের সহযোগিতা করা হবে।

তিনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য করে বলেন আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন, আপনারা অনেক জায়গায় সংবাদ সংগ্রহে যান এমন অনেক অসহায় বা কর্ম অক্ষম মানুষ আছে যা আমরা জানিনা, আপনার আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আমি অসহায় ও কর্ম ও অক্ষমদের পাশে থাকার জন্য আমার সাধ্যমতো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করব ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০