Bhorer Darpan
২৪ অগাস্ট ২০২৫, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ 

নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ 

নরসিংদীতে ব্যবসায়ী মোজাম্মেল মিয়াকে (২০) প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার (২৪ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন। এর আগে, গত ২১ আগস্ট কুমিল্লার শাসনগাছা ও ঢাকার যাত্রাবাড়ি থানা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সদর থানার হাজীপুর এলাকার হযরত আলীর ছেলে কাউছার (২০) ও তার সহযোগী রায়পুরা থানার রাধাগঞ্জ এলাকার আবুল কাশেম এর ছেলে রাকিব মিয়া (২৫)।

গ্রেফতার রাকিব আদালতে দেওয়া জবানবন্দীতে মোজাম্মেলকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন।

পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন বলেন, রায়পুরার চরসুবুদ্ধি এলাকার চাঁন মিয়ার ছেলে ও নরসিংদী সদরের হাজীপুর এলাকার ভাড়াটিয়া হত্যার স্বীকার মোজাম্মেল মিয়া (২০) নরসিংদী পৌরসভা মোড় সংলগ্ন সিএন্ডবি রোডের চৌধুরী মার্কেটের একটি কাপড়ের দোকানের ব্যবসায়ী ছিলেন। আসামি কাউসার একই মার্কেটের আরেকটি কাপড়ের দোকানের কর্মচারী। গত ১৮ আগস্ট মার্কেটে দুপুরের খাবার শেষে দুষ্টুমি করার সময় কাউছারের মোবাইলে পানির পানির ছিটা পড়ে। এ সময় তার মোবাইল নষ্ট হয়েছে বলে জরিমানা দাবি করে। এ নিয়ে দুজনের মধ্যে মধ্যে তর্ক-বিতর্ক হয়।

এই জেরে গত বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মোজাম্মেল মিয়া বাড়ি থেকে বের হলে কথা আছে বলে হাজীপুর নয়াপাড়া তালতলা মাঠ সংলগ্ন স্বপনের বাড়ীর সামনে নিয়ে যায় কাউছার। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে মোজাম্মেল মিয়াকে কুপিয়ে হত্যা করে আসামিরা।

এ ঘটনায় নিহত মোজাম্মেলের বাবা চাঁন মিয়া বাদী হয়ে মামলা করেন। পরে পিবিআই এর একটি দল কুমিল্লা ও ঢাকার যাত্রাবাড়ি থেকে দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০