Bhorer Darpan
১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ৪৬তম সাক্ষী মাহমুদুর রহমান: তাজুল ইসলাম

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ৪৬তম সাক্ষী মাহমুদুর রহমান: তাজুল ইসলাম
ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। 

এদিন বেলা পৌনে ১১টায় ট্রাইব্যুনালে আসেন মাহমুদুর রহমান। মধ্যাহ্ন বিরতির আগে মাহমুদুর রহমান প্রায় দুই ঘণ্টা সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যতে তিনি ফ্যাসিবাদী সরকারের প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে ২০০৮ সালের পাতানো নির্বাচন এবং ১/১১ এর সময় তৎকালীন সেনাপ্রধান মঈন উ আহমেদের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের বিষয়ে প্রণব মুখার্জির বইয়ের তথ্য তুলে ধরেন। এর আগে, গত ৯ সেপ্টেম্বর ১৪তম দিনের মতো এ মামলায় ছয় জন সাক্ষ্য দিয়েছেন। তার আগের দিন (৮ সেপ্টেম্বর) সাক্ষ্য দেন তিনজন। এখন পর্যন্ত মোট ৪৫ জনের সাক্ষ্যগ্রহণ রেকর্ড করেছে ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, মাহমুদুর রহমান সাক্ষ্য প্রদান করছেন। তিনি এই মামলার ৪৬তম সাক্ষী। তার সাক্ষ্যগ্রহণ অসমাপ্ত রয়েছে। আজকে অর্ধেকটা সময় ধরে তিনি সাক্ষ্য প্রদান করেছেন। দিনের বাকি সময়টাও সাক্ষ্য প্রদান করবেন, এরপর জেরা হবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার কীভাবে বিরোধী দল, বিরোধী মতকে দমন করত, কীভাবে গণতান্ত্রিক পদ্ধতির সরকার পরিবর্তিত করে ফ্যাসিজম কায়েম করেছিল, সেই প্রসঙ্গে তিনি (মাহমুদুর রহমান) সাক্ষ্য ইতোমধ্যে দিয়েছেন। মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর আর দু-একজন সাক্ষ্য দেওয়ার মাধ্যমে এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হবে বলেও জানান তাজুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০