Bhorer Darpan
২২ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

নরসিংদীতে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

নরসিংদীর পলাশে বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে পলাশ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সিরাজ উদ্দিন নিজে ও তার পরিবারের সদস্যরাসহ পলাশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার, ও সদস্য সচিব মো. বদিরুল আলমসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা ও উপস্থিত ছিলেন।

তারা অভিযোগ করেন, একজন সম্মানিত মুক্তিযোদ্ধার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে।

আমার স্বামী একজন বীর মক্তিযোদ্ধা। আজ থের ৫৪ বছর আগে আমার স্বামী নিজের জীবন বাজি রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষে অস্ত্র ধারণ করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখে বিষয় যে সেই অস্ত্র আজ সন্ত্রাসীদের হাতে আর তা আজ ব্যবহৃত হচ্ছে এক অসহায় মক্তিযোদ্ধার বিরুদ্ধে। আম স্বামী ৭৫ বছর বয়স্ক চলাফেরায় অক্ষম একজন মানুষ।

আমাদের কোন পুত্র সন্তান নেই, আমাদের এই দুর্বলতার সুযোগে আমার স্বামীর চাচাত ভাইয়ের ছেলে ইউনিয়ন বিএনপির যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল হক টুনু দলীয় পেশী শক্তির প্রভাবে আমার স্বামীর ৪৩ বছর ধরে ভোগদখলকৃত ৫ শতাংশের একটি পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর গত ১০ সেপ্টেম্বর ভেঙে ভিতরে প্রবেশ করে,এবং করবস্থানের জমিতে আমাদের লাগানো গাছ কেটে ফেলে।

পরে গাছগুলো নিয়ে গিয়ে বিক্রি করে দেয় যার মূল্য প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা। পরে ১১ সেপ্টেম্বর থানায় অভিযোগ করা হয়, অভিযোগের পরেও আসামিকে গ্রেফতার না করলে আরো বেপোরোয়া হয়ে ওঠে আমাদেরকে আরও হুমকি-ধামকি দেয়, তারপর ১৫ সেপ্টেম্বর সন্ত্রাসী টুনু আমাদের হয়রানি করার জন্য এবং মামলা প্রত্যাহার করার জন্য নরসিংদী কোর্টে একটি মিথ্যা, বানোয়াট, হয়রানিমূলক চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলা প্রত্যাহার সহ সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক সঠিক বিচার চেয়েছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ও তার পরিবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০