
বগুড়ার কাহালু উপজেলায় মঙ্গলবার বেলা ১১ টায় বিআরডিবির হলরুমে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ মো. আব্দুল মান্নান।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুরইল ইউ পির সাবেক চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী রবীন্দ্রনাথ সরকার, সাধারণ সম্পাদক শ্রী মহদেব চন্দ্র শীল, উপজেলা কেন্দ্রীয় সনাতন মন্দিরের সভাপতি শ্রী ভূপেন্দ্রনাথ পাল, সাধারণ সম্পাদক শ্রী রবীন্দ্রনাথ সরকার সহ উপজেলা পূজামন্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ।