Bhorer Darpan
২৭ সেপ্টেম্বর ২০২৫, ৪:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে প্রবাসী যুবকের পাঁচ খণ্ডিত মরদেহ উদ্ধার! 

নরসিংদীতে প্রবাসী যুবকের পাঁচ খণ্ডিত মরদেহ উদ্ধার! 

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে আব্দুল গনি (৪০) নামের এক প্রবাসীর পাঁচ খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঘোড়াশালের রেললাইনের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল গনি পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আঁটিয়াগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

নিহতের ভাই মনির হোসেন জানান, আব্দুল গনি প্রায় দেড় যুগ ধরে সিঙ্গাপুরে কাজ করছিলেন। ছুটি নিয়ে সম্প্রতি দেশে এসেছিলেন তিনি। চলতি মাসের ২৯ তারিখে তার আবার সিঙ্গাপুর ফেরার কথা ছিল।

তিনি আরও জানান, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে গনির স্ত্রী ফোন বন্ধ থাকায় বিষয়টি তাকে জানান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতেই ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ ও পলাশ থানা পুলিশকে অবহিত করা হয়। গনির মোবাইল নম্বর রাত ৭টার পর থেকে বন্ধ থাকলেও রাত ১টা ৪১ মিনিটে এবং ফজরের নামাজের সময় কিছুক্ষণ খোলা পাওয়া যায়। তবে পুনরায় তা বন্ধ হয়ে যায়। ভোরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশে মরদেহের খণ্ডিত অংশ পড়ে থাকতে দেখেন। মনির হোসেন দাবি করেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন ও হত্যার বিচার দাবি করেছেন।

এদিকে সকালে স্থানীয়রা ঘোড়াশাল ফ্ল্যাগ ও ঘোড়াশাল রেলস্টেশনের মাঝপথে রেললাইনের নিচে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের পরিচয় নিশ্চিত করেন তার ভাই মনির।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. নাজিম উদ্দিন জানান, “সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০