Bhorer Darpan
১৫ অক্টোবর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ একশ ছুঁতেই পারল না, আফগানিস্তানের কাছে ২০০ রানে হোয়াইটওয়াশ

বাংলাদেশ একশ ছুঁতেই পারল না, আফগানিস্তানের কাছে ২০০ রানে হোয়াইটওয়াশ

আগেই সিরিজ হাতছাড়া হয়েছিল। তাই একাদশে জায়গা পাওয়া নিয়েও অনিশ্চয়তা ছিল বিলাল সামির। কিন্তু সেই অনিশ্চিত বোলারই হয়ে উঠলেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপের দুঃস্বপ্ন। অভিজ্ঞ স্পিনার রশিদ খানের সঙ্গে মিলে তিনি যেন আগুন ঝরালেন আবুধাবির উইকেটে। ফলাফল—একশ রানও করতে পারল না বাংলাদেশ, নিশ্চিত হলো লজ্জাজনক ধবলধোলাই।

শেখ জায়েদ স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ২০০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বিদেশের মাটিতে এটি বাংলাদেশের অন্যতম করুণ পরাজয়। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৩ রান তোলে আফগানিস্তান। জবাবে ২৭.১ ওভার টিকতেই পারে না টাইগারদের ইনিংস—সবাই মিলে মাত্র ৯৩ রানে অলআউট। লক্ষ্য তাড়ায় শুরুটা মোটামুটি হলেও তাড়াতাড়িই ধসে পড়ে বাংলাদেশের ইনিংস। ওপেনার সাইফ হাসান একাই কিছুটা প্রতিরোধ গড়েন—৫৪ বলে ৪৩ রান করে ফেরেন তিনি। বাকিদের মধ্যে কেউই পৌঁছাতে পারেননি দুই অঙ্কে। নাঈম শেখ ২৪ বলে ৭ রান করে ফিরলে একে একে সাজঘরে ফেরেন শান্ত, হৃদয়, মিরাজ ও শামিম। আফগান বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে পুরো ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে তাসের ঘরের মতো।

আফগানিস্তানের হয়ে বিলাল সামি মাত্র ৩৩ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট, রশিদ খান পেয়েছেন ৩ উইকেট। তাদের এই জোড়া আঘাতেই কার্যত ধ্বংস হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং অর্ডার। এর আগে আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান মিলে দলকে এনে দেন শক্ত ভিত। ৯৯ রানের উদ্বোধনী জুটির পর গুরবাজ ৪২ রানে ফেরেন। তবে জাদরান খেলেন ধৈর্যশীল ১১১ বলে ৯৫ রানের ইনিংস। শেষদিকে ঝড় তোলেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি—মাত্র ৩৭ বলে ৬২ রানে ৫ ছক্কা ও ৪ চারে সাজানো ইনিংসটি শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

শেষ পর্যন্ত ২০০ রানের বিশাল জয়ে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ নিশ্চিত করেছে আফগানিস্তান। অন্যদিকে, আত্মবিশ্বাসহীনতা, অস্থিরতা আর দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের খেসারত দিয়ে পুরো সিরিজটাই হতাশায় শেষ করেছে বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০