Ibrahim Atiullah Anik
১ নভেম্বর ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও টেস্ট দলের নেতৃত্বে ফিরছেন নাজমুল হোসেন শান্ত

আবারও টেস্ট দলের নেতৃত্বে ফিরছেন নাজমুল হোসেন শান্ত

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে আবারও দায়িত্ব নিতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। বিসিবির একাধিক সূত্র জানিয়েছে, ওয়ানডে নেতৃত্ব হারানোর পর কিছুটা হতাশ থাকলেও শান্ত এবার টেস্ট দলের দায়িত্ব নিতে সম্মতি জানিয়েছেন।

গত জুনে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন শান্ত। এরপর থেকেই টেস্ট দলের নতুন নেতৃত্ব বাছাই নিয়ে আলোচনা চলছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। বোর্ডের মতে, ওয়ানডে দলে মেহেদী হাসান মিরাজের ওপর নেতৃত্বের বাড়তি চাপ তার পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। ফলে টেস্টে নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা দেখা দেয়। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পরদিন রাতেই বোর্ড কর্মকর্তারা শান্তর সঙ্গে বৈঠক করেন। আলোচনায় তিনি নেতৃত্বে ফেরার বিষয়ে ইতিবাচক মত দেন এবং বোর্ডকেও আশ্বস্ত করেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম শুক্রবার রাতে টি–টোয়েন্টি সিরিজের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যকে নিয়ে বৈঠক করেন। সেখানেই টেস্ট দলের নেতৃত্বে নাজমুল হোসেন শান্তর নাম চূড়ান্ত করা হয়।  এর আগে সম্ভাব্য অধিনায়ক হিসেবে আলোচনায় ছিলেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। তবে প্রথম টি–টোয়েন্টি হারের পর সতীর্থ শামীম হোসেনকে নিয়ে লিটনের মন্তব্য বোর্ডে নেতিবাচক প্রতিক্রিয়া ফেলেছে বলে জানা গেছে। অন্যদিকে, মিরাজের নেতৃত্বে পর্যাপ্ত আত্মবিশ্বাস খুঁজে পাননি পরিচালকরা।

সব দিক বিবেচনায় বিসিবি টেস্ট দলের নেতৃত্বের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে বেছে নিয়েছে নাজমুল হোসেন শান্তকে। বোর্ড তিন সংস্করণের জন্য আলাদা অধিনায়ক রাখার নীতিও বহাল রাখছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০