Ibrahim Atiullah Anik
৩ নভেম্বর ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড প্রাইজমানি জিতল ভারত, বাংলাদেশ পেল ৭ কোটি টাকা

নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড প্রাইজমানি জিতল ভারত, বাংলাদেশ পেল ৭ কোটি টাকা

নারী ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে ভারত। রোববার নবি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় নারী দল দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয় করেছে। এই জয় শুধু গৌরব নয়, আর্থিক দিক থেকেও রেকর্ড অর্জন করেছে ভারত।

বিশ্বকাপ শুরুর আগে আইসিসি ঘোষণা দিয়েছিল এবারের আসরে রেকর্ড পরিমাণ প্রাইজমানি থাকবে। মোট প্রাইজমানি নির্ধারণ করা হয় ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা), যা ২০২২ সালের নারী বিশ্বকাপের তুলনায় প্রায় চার গুণ বেশি। উল্লেখযোগ্য বিষয় হলো— এবারের নারী বিশ্বকাপের পুরস্কার অর্থ পুরুষদের ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপকেও ছাড়িয়ে গেছে; সেবার মোট প্রাইজমানি ছিল ১০ মিলিয়ন ডলার।  চ্যাম্পিয়ন ভারত পেয়েছে ৪৪ লাখ ৮০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫৫ কোটি। তুলনামূলকভাবে, ২০২২ সালে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল মাত্র ১.৩২ মিলিয়ন ডলার— অর্থাৎ ভারতের প্রাইজমানি বেড়েছে প্রায় ২৩৯ শতাংশ। ২০২৩ সালের পুরুষ বিশ্বকাপে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিল ৪ মিলিয়ন ডলার, যা এবারের নারী বিশ্বকাপকে ছাড়িয়ে যায়নি।  ফাইনালে পরাজিত রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা পেয়েছে চ্যাম্পিয়নের অর্ধেক, অর্থাৎ ২২ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ২৫ কোটি টাকা)। সেমিফাইনালে বাদ পড়া দুই দল পেয়েছে ১.১২ মিলিয়ন ডলার করে। পঞ্চম ও ষষ্ঠ স্থানাধিকারী দল পেয়েছে ৭ লাখ ডলার করে, আর সপ্তম ও অষ্টম স্থানাধিকারী দল ২ লাখ ৮০ হাজার ডলার করে। এছাড়া প্রতিটি দল অংশগ্রহণ ফি হিসেবে পেয়েছে ২ লাখ ৫০ হাজার ডলার, সঙ্গে গ্রুপপর্বে প্রতিটি জয় বাবদ অতিরিক্ত ৩৪ হাজার ৩১৪ ডলার।

বাংলাদেশ টুর্নামেন্টে তিন পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে শেষ করেছে। অবস্থান অনুযায়ী বাংলাদেশ পাচ্ছে ২ লাখ ৮০ হাজার ডলার, আর পাকিস্তানের বিপক্ষে একমাত্র জয় থেকে আসছে অতিরিক্ত ৩৪ হাজার ৩১৪ ডলার। সব মিলিয়ে বাংলাদেশ নারী দল এবারের বিশ্বকাপ থেকে পাচ্ছে মোট ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ ডলার— যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৯০ লাখ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০