Ibrahim Atiullah Anik
৮ নভেম্বর ২০২৫, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিরকুট রেখে নবজাতককে ফেলে পালালেন মা: দিনাজপুর মেডিকেলে দত্তক নিতে ভীড়

চিরকুট রেখে নবজাতককে ফেলে পালালেন মা: দিনাজপুর মেডিকেলে দত্তক নিতে ভিড়

“আমি মুসলিম। আমি একজন হতভাগি, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্ম তারিখ-০৪/১১/২০২৫, রোজ-মঙ্গলবার। এগুলো সব বাচ্চার ওষুধ। আমি মুসলমান জাতির মেয়ে।” এমন একটি চিরকুট রেখে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি নবজাতককে (মেয়ে) রেখে পালিয়ে গেছেন মা।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চমতলায় শিশু ওয়ার্ডের একটি বেডে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শিশুটিকে রেখে চলে যায় শিশুটির মা ও স্বজনরা। শিশুটি বর্তমানে পেডিয়ার্টিক ওয়ার্ডে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছে, সুস্থ আছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা জানাজানি হলে দত্তক নিতে হাসপাতালে ভীড় করছেন অনেকেই।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে ওই নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ভর্তি রেজিস্ট্রারে ঠিকানা উল্লেখ করা হয়েছে ইনছুয়ারা, শাহিনুর, আলাদিপুর, ফুলবাড়ী।

শুক্রবার বিকেলে হাসপাতালে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক গোলাম আহাদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চাশোর্ধ্ব এক দম্পতি শিশুটিকে কোলে নিয়ে ইন্টার্ণ চিকিৎসকের কক্ষে এসে বাচ্চাটিকে ভর্তি করতে বলেন। নিজেদের পরিচয় দেন শিশুটির নানা-নানি হিসেবে। আমি শিশুটির মাকে খোঁজ করি। তাঁরা বলেন শিশুটির মা নিচে আছে। আমি মাকে নিয়ে আসতে বললে বাচ্চাসহ ওই দম্পতি বেড়িয়ে যান। এর কিছুক্ষণ পরে শিশু ওয়ার্ডের বাইরে একটি বেডে বাচ্চাটিকে একা থাকতে দেখে অন্যান্যরা বিষয়টি আমাদেরকে জানান। পরে অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির মা ও স্বজনদের খুঁজে পাওয়া যায়নি। শিশুটির বিছানায় একটি বাজারের ব্যাগে কিছু ওষুধ, ডায়াপার ও জামাকাপড় পাওয়া গেছে।

তিনি আরও বলেন, স্বাভাবিক সন্তান প্রসবের যে সময়কাল তার আগেই প্রসব হয়েছে। শিশুটি বর্তমানে সুস্থ আছে। ফটোথেরাপি দেওয়া হয়েছে। ওয়ার্মার এ রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে একটি ব্যাগে ভরে বাচ্চাটিকে হাসপাতাল পর‌্যন্ত এনেছেন। এরইমধ্যে অনেকেই শিশুটিকে দত্তক নিতে হাসপাতালে যোগাযোগ করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ পরবর্তীতে শিশুটির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ ফজলুর রহমান বলেন, একটি টিম গঠন করে শিশুটিকে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। ইতিমধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ায় শিশুটিকে নেয়ার জন্য অনেক ফোন আসছে। এভাবেই শিশুটিকে কারও হাতে দেয়া সম্ভব নয়। জেলা প্রশাসক, সমাজসেবা অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করেই শিশুটির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০