Ibrahim Atiullah Anik
১২ নভেম্বর ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর শঙ্কা

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর শঙ্কা
ছবি : সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে একটি রাবারের নৌকা ডুবে অন্তত ৪২ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। ইউরোপে পাড়ি জমানোর চেষ্টার সময় লিবীয় উপকূলে ডুবে যাওয়া এই নৌকার সব অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

বুধবার জাতিসংঘের অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) এক বিবৃতিতে বলা হয়েছে, লিবিয়া উপকূলে রাবারের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪২ অভিবাসনপ্রত্যাশীর সবাই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সমুদ্রে ছয় দিন ভেসে থাকার পর ডুবে যাওয়া ওই নৌকার মাত্র সাত অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আইওএম বলেছে, ‘‌‘ডুবে যাওয়া নৌকার ৪২ আরোহী এখনও নিখোঁজ রয়েছেন। তারা মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে ২৯ জন সুদান, আটজন সোমালিয়া, তিনজন ক্যামেরুন এবং দু’জন নাইজেরিয়ার নাগরিক।’’

বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধারকৃত সাত অভিবাসনপ্রত্যাশীর মধ্যে চারজন সুদানের, দু’জন নাইজেরিয়ার এবং একজন ক্যামেরুনের নাগরিক।

লিবীয় কর্তৃপক্ষ বলেছে, ৪৯ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকাটি লিবিয়া উপকূলের আল-বুরি তেলক্ষেত্রের কাছে ডুবে যায়। এরপর ছয় দিন সাগরে ভেসে থাকা সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উন্নত জীবনের আশায় বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় লিবিয়াকে তাদের প্রস্থান পয়েন্ট হিসেবে বেছে নেন। এই পথে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার চেষ্টায় অভিবাসীদের প্রাণহানির বিষয়টি অনেকটা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। প্রায়ই লিবিয়া কিংবা তিউনিশিয়া উপকূল থেকে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে যাত্রা করা নৌকার ডুবে যাওয়ার ঘটনা ঘটছে।

২০১১ সালে লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার আল গাদ্দাফির পতনের পর উত্তর আফ্রিকার দেশটিতে বিশৃঙ্খলা শুরু হয়। আর এরপর থেকে সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা অভিবাসীদের জন্য লিবিয়া একটি প্রধান ট্রানজিট রুট হয়ে উঠেছে। যদিও লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন, যৌন নির্যাতন এবং মানবপাচারের ঝুঁকিতে রয়েছেন বলে বছরের পর বছর ধরে সতর্ক করে আসছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো।

সূত্র: এএফপি, রয়টার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০