Ibrahim Atiullah Anik
১৮ নভেম্বর ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মনোহরদীতে কৃষকদের মাঝে বীজ-সার ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হুইলচেয়ার বিতরণ

মনোহরদীতে কৃষকদের মাঝে বীজ-সার ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হুইলচেয়ার বিতরণ

নরসিংদীর মনোহরদীতে একই দিনে দুটি জনকল্যাণমূলক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৯০০ জন কৃষকের মাঝে পাঁচ কেজি উন্নতমানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয় ও ২৩ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার প্রদান করা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নরসিংদীর অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান)জনাব সুব্রত কান্তি দত্ত, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সজিব মিয়া, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুল হাসান মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সময়োপযোগী প্রণোদনা বিতরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, কৃষিকে আধুনিক ও টেকসই করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকরাই দেশের চালিকাশক্তি তাদের পাশে সব সময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উপজেলার সকল কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক মতবিনিময় করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০