Ibrahim Atiullah Anik
২২ নভেম্বর ২০২৫, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাকিবকে পেছনে ফেলে রেকর্ডের শীর্ষে তাইজুল

সাকিবকে পেছনে ফেলে রেকর্ডের শীর্ষে তাইজুল
ছবি : সংগৃহীত

ঢাকা টেস্টে বাংলাদেশের দেওয়া ৫০৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমেছে আয়ারল্যান্ড। ইনিংসের শুরুতেই দুই ওপেনারকে ফিরিয়ে আইরিশ শিবিরে দ্বৈত আঘাত হানেন তাইজুল ইসলাম। আর এই দুই উইকেটই তাকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়— সাকিব আল হাসানকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি এখন এই বাঁহাতি স্পিনার।

সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে কানপুরে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন সাকিব আল হাসান। ওই ম্যাচে চার উইকেট নিলেও এরপর আর টেস্ট খেলেননি তিনি। তার অনুপস্থিতিতে দলের স্পিন আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন তাইজুল, এবং দারুণভাবেই দিচ্ছেন। শুক্রবার (২২ নভেম্বর) প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে সাকিবের উইকেটসংখ্যা (২৪৬) স্পর্শ করেন তাইজুল। এক উইকেট পেলে রেকর্ডটি এককভাবে নিজের করে নিতে পারতেন তিনি। সেই অপেক্ষার অবসান হয় দ্বিতীয় ইনিংসের শুরুতেই— ১৩ রান করা অ্যান্ডি বালবির্নিকে ফেরান তাইজুল, আর তাতেই সাকিবকে ছাড়িয়ে এগিয়ে যান তিনি।

পরে আরেক ওপেনার পল স্টার্লিংকেও আউট করেন তিনি। দুই ইনিংস মিলিয়ে তার মোট উইকেট দাঁড়াল ২৪৮টি, আর ২৪৬ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে এলেন সাকিব আল হাসান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০