Ibrahim Atiullah Anik
১৩ ডিসেম্বর ২০২৫, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও উপকরণ বিতরণ

রায়গঞ্জে অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও উপকরণ বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অসহায় একটি পরিবারকে স্বাবলম্বী করতে সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছে হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের তবাড়ি পাড়া এলাকায় এই সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করা রফিকুল ইসলামের পরিবারের হাতে একটি সেলাই মেশিন, দুটি ছাগল, চারটি হাঁস ও চারটি মুরগি তুলে দেওয়া হয়। উপকরণগুলো প্রদান করেন ‘প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠন’-এর প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানি। এর আগে একই সংগঠনের পক্ষ থেকে রফিকুল ইসলামকে একটি হুইলচেয়ার দেওয়া হয়েছিল।

রফিকুল ইসলাম চান্দাইকোনা ইউনিয়নের তবাড়ি পাড়া এলাকার বাসিন্দা। প্রায় ছয় মাস আগে সড়ক দুর্ঘটনায় তিনি তার দুই পা হারান। এরপর থেকে স্ত্রী ও এক ছেলে–এক মেয়েকে নিয়ে চরম অর্থকষ্টের মধ্যে দিন কাটাচ্ছিল পরিবারটি। পরিবারের এই মানবিক সংকটের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা নজরে আসে সংশ্লিষ্ট মানবিক সংগঠনের। পরে হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

সহায়তা পেয়ে রফিকুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, পাওয়া উপকরণগুলো আয়মুখী কর্মকাণ্ডে সহায়ক হবে এবং পরিবারটিকে ধীরে ধীরে স্বাবলম্বী হতে সাহায্য করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

সিংড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা প্রাণ গেল যুবকের

মাদারীপুর জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ভাঙনরোধে জরুরি পদক্ষেপ: বাঁশখালীতে বেড়িবাঁধ পরিদর্শনে এমপি জহিরুল ইসলাম

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাদারীপুরে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তদের বসতবাড়িতে আগুন

কাহালুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান

বিজয়নগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

মোরেলগঞ্জে_ শরনখোলা বিএনপি সংসদ সদস্য প্রার্থী সোমনাথদে বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে

দিনাজপুরে দক্ষিন এশিয়ার সর্বৃহৎ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

১০

উলিপুরে জমিতে পড়ে থাকা আলুর খরচ উঠাতে হিমশিম কৃষকের

১১

১৩৩ অধ্যাদেশের বিষয়ে সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ের কথা বললেন আইনমন্ত্রী

১২

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক দম্পতি

১৩

বাঁশখালীতে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত ৯

১৪

শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

১৫

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উন্নয়নে ১শ কোটি টাকা বরাদ্দা পেয়েছি

১৬

রাষ্ট্রায়ত্ত দুই জ্বালানি কোম্পানিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

১৭

ইরানে সহিংসতা বন্ধ করে আলোচনার সময় এখন : ইইউ প্রেসিডেন্ট

১৮

আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৯

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ

২০