Online Desk
২৪ জানুয়ারী ২০২৬, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫০ বছরেও ফিরতে পারবে না আওয়ামী লীগ: এম রশিদুজ্জামান মিল্লাত

৫০ বছরেও ফিরতে পারবে না আওয়ামী লীগ: এম রশিদুজ্জামান মিল্লাত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ আগামী ৫০ বছরেও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত কেন্দ্র কমিটির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের সমালোচনা করে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে আমাকে ১৮ বছর আপনাদের কাছ থেকে দূরে রেখেছিল। কিন্তু আল্লাহর বিচার দেখুন আজ তারা কোথায়? আমি ১৮ বছর পর আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি, কিন্তু আওয়ামী লীগ আগামী ৫০ বছরেও ফিরতে পারবে না। আওয়ামী লীগ এখন শেষ, নিঃশেষ হয়ে গেছে।

আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের আশ্বস্ত করে সাবেক এই সংসদ সদস্য বলেন, অনেকে এখন দুশ্চিন্তা করছেন যে আওয়ামী লীগের সঙ্গে ছিলেন বলে আপনাদের কী হবে। আপনাদের ভয়ের কিছু নেই। আপনারা হয়তো পেটের দায়ে অথবা ভয়ে তাদের সমর্থন করেছিলেন। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, এমপি-মন্ত্রী ও প্রধানমন্ত্রী পালিয়েছেন, তারা আপনাদের নিয়ে যাননি।

তিনি আরও বলেন, আপনারা আমাদের এলাকার সন্তান। বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে কারো সঙ্গে খারাপ ব্যবহার না করতে। তবে যারা গত ১৫ বছরে অত্যাচার, রাহাজানি, জমি দখল ও খুনাখুনির সঙ্গে জড়িত ছিল, তাদের ছাড়া বাকি সবাইকে নিয়ে মিলেমিশে চলতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাতের ছেলে ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সাংগঠনিক সম্পাদক ময়নুর রহমান সম্পদ, পৌর বিএনপির সভাপতি ও জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লবসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ ভোটাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১০

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১১

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১২

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৩

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৫

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৬

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৭

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

১৮

গাজীপুর-৩ আসন স্বাধীনতার পর প্রথম দলীয় প্রার্থী পেয়ে বিএনপিতে উচ্ছ্বাস

১৯

জামালপুর-১: মিল্লাতের সঙ্গে সাঈদী ও রউফের ত্রিমুখী লড়াইয়ের আভাস

২০