Online Desk
১ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে হিন্দু সম্প্রদায়ের ১শ ৩৫ শতক জমি দখল করে নেয়ার অভিযোগ

উলিপুরে হিন্দু সম্প্রদায়ের ১শ ৩৫ শতক জমি দখল করে নেয়ার অভিযোগ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে হিন্দু সম্প্রদায়ের এক পরিবারের ১শ ৩৫ শতক জমি জোর পূর্বক দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের ভারতপাড়া এলাকায়। এ ঘটনায় ওই ভূক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙা ভারতপাড়া এলাকার মোনমহন রায় (৬৫) ও তার পরিবারের লোকজন ক্রয় ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ১শ ৩৫ শতক জমি ভোগ দখল করে আসছিল।

গত রোববার (২৫ জানুয়ার) সকালে প্রতিবেশি খাইজর আলী (৫৫) ও আবু কালাম (৪৫) গং-রা উক্ত ১শ ৩৫ শতক জমি জোর পূর্বক দখল করে সেখানে বোরো ধানের চারা রোপন করেন। ঘটনার পর জমির মালিক মোনমহন রায় প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেন। এদিকে ঘটনার এক সপ্তাহ পেড়িয়ে গেলেও অজ্ঞাত কারনে কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন।

সরেজমিন রোববার (১ ফেব্রুয়ারী) দুপুরে ওই এলাকায় গেলে ভূক্তভোগী মোনমহন রায় বলেন, দীর্ঘদিন থেকে আমাদের নামীয় জমি আমরা ভোগ দখল করে চাষাবাদ করে আসছি। কোন কারন ছাড়াই প্রতিবেশি খাইজর আলীরা দিন দুপুরে জোর পূর্বক আমাদের ১শ ৩৫ শতক জমি দখল করে নিয়ে চারা রোপন করেন। আমরা বাঁধা দিতে গেলে তারা ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেন।

খাইজর আলীদের এ ধরনের কাজে আমরা চরম নিরাপত্তা হীনতায় ভূগছি। পরবর্তীতে ঘটনার সুষ্ঠ সমাধানের জন্য থানায় অভিযোগ করেছি। থানায় অভিযোগ করার পর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এএসআই আক্তারুজ্জামান তদন্তে এসে কোন রকম সমাধান না করেই ফিরে যান।

এদিকে এএসআই আক্তারুজ্জামানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাস্থলে গিয়েছিলাম সেখানে কিছু জটিলতা রয়েছে। আশা করছি দ্রুত সমাধান হবে।

অভিযুক্ত খাইজর আলী ১শ ৩৫ শতক জমি দখল করে নেয়ার কথা স্বীকার করে বলেন, তারা আমাদের হয়রানী করার কারনে জমি দখল করেছি।
থেতরাই ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জোর করে জমি দখল করা অন্যায়। বিষয়টি সমাধানের জন্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইবনে সিদ্দিক জানান, এ ধরনের কোন অভিযোগের বিষয়ে তিনি অবগত নন। তবে ভূক্তভোগী পরিবার থানায় আসলে তাদের আইনী সহযোগিতা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে জামায়াতের কর্মীসভা অনুষ্ঠিত

তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা

কুড়িগ্রাম-৩ আসনে ৬জন প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৩জন

জামায়াত আমির ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

নির্বাচনে বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালো মিশর

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম-১৪ আসনে ৮ প্রার্থীর মধ্যে ৫ জনের জামানত বাজেয়াপ্ত

বাঁশখালীর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানালেন বিএনপি প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

খুলনা বিভাগের ৩৬ আসনের ২৫টিতেই জামায়াতের জয়, বিএনপি ১১

বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে সুন্দরবন দিবস পালিত

১০

খুলনায় জামানত হারাচ্ছেন জাপা ইসলামী আন্দোলনসহ ২৬ প্রার্থী

১১

কাহালু ক্রিকেট সংঘের আয়োজনে নক-আউট ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১২

ঢাকার আসকোনায় ব্রাদার্স প্রিমিয়াম লীগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট

১৩

আড়াইহাজার নাগরিক সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষণা

১৪

মির্জাপুরে শিশু অপহরণের ৭ দিনপর অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ ‎

১৫

ঢাকা-১৯ আসনে এমপিকে আশুলিয়া থানা মোটর চালক দলের শুভেচ্ছা

১৬

সরিষাবাড়ীতে দুই যমজ কন্যাকে রেখে ঋণের চাপে যুবকের আত্মহত্যা

১৭

রাঙ্গুনিয়ায় ইটভাটায় সন্ত্রাসীদের হামলা, অগ্নিসংযোগ, আহত ৭

১৮

নির্বাচনের পর এরশাদ উল্লাহ ও নাছেরের সৌজন্য সাক্ষাৎ সম্প্রীতি সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত

১৯

রায়পুরে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

২০