Online Desk
৪ ফেব্রুয়ারী ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু এখন ‘ধানের শীষের’ প্রচারক: এলাকায় তীব্র ক্ষোভ

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু এখন ‘ধানের শীষের’ প্রচারক: এলাকায় তীব্র ক্ষোভ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে চাঞ্চল্যকর সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের প্রধান আসামি ও সাধুরপাড়া ইউনিয়নের বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

একসময়ের দাপুটে এই আওয়ামী লীগ নেতা এখন ভোল পাল্টে ‘ধানের শীষের’ পক্ষে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। খুনের মামলার আসামির এমন আকস্মিক রাজনৈতিক অবস্থান পরিবর্তনে স্থানীয় রাজনীতিতে চরম উত্তেজনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গত বছর পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিমের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়।

পরদিন চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে নাম আসে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর।

ঘটনার পর আওয়ামী লীগ তাকে বহিষ্কার করে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করে। বর্তমানে জামিনে থাকা এই নেতার হঠাৎ ‘ভোল পরিবর্তনকে’ সচেতন মহল মূলত ‘নিজে বাঁচার কৌশল’ হিসেবে দেখছেন।

বাবুর এই বিতর্কিত কর্মকাণ্ডে বিব্রত ও ক্ষুব্ধ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা সাফ জানিয়ে দিয়েছেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। বিগত দিনে আওয়ামী লীগের দুঃশাসনে যারা বিতর্কিত হয়েছেন বা যাদের বিরুদ্ধে খুনের মামলা রয়েছে, তাদের স্থান বিএনপিতে হবে না। কেউ ব্যক্তিস্বার্থে নিজেকে রক্ষা করতে ধানের শীষের প্রচারণা চালালে তার দায়ভার দল নেবে না। অপরাধীর পরিচয় সে অপরাধীই।

বকশীগঞ্জ গণ অধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহাম্মেদ সুমন বলেন, জুলাই আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল, খুনের মামলার আসামির এমন প্রকাশ্যে ধানের শীষের প্রচারণায় তারা ক্ষুব্ধ ও মর্মাহত। যিনি সারাজীবন নৌকার দাপট দেখিয়ে সাধারণ মানুষ ও সাংবাদিকদের ওপর নির্যাতন চালিয়েছেন, আজ পিঠ বাঁচাতে ধানের শীষের স্লোগান দিচ্ছেন। এটি বিচারের হাত থেকে বাঁচার অপচেষ্টা মাত্র।

সাংবাদিক নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা শঙ্কিত যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলার বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক পরিচয় বদলালেও বাবার খুনিদের বিচার যেন নিশ্চিত হয়, এটাই আমাদের একমাত্র দাবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১০

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১১

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১২

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৩

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৫

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৬

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৭

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

১৮

গাজীপুর-৩ আসন স্বাধীনতার পর প্রথম দলীয় প্রার্থী পেয়ে বিএনপিতে উচ্ছ্বাস

১৯

জামালপুর-১: মিল্লাতের সঙ্গে সাঈদী ও রউফের ত্রিমুখী লড়াইয়ের আভাস

২০