
চট্টগ্রাম ব্যুরো: সীতাকুন্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় অবস্থিত ফৌজদারহাট চিস্তীয়া এতিমখানায় শিক্ষার্থীদের সাথে ইফতার করেছে বন্ধন লায়ন্স ও লিও ক্লাবের সদস্যরা। ইফতারের পূর্বে মাদ্রাসায় অধ্যয়নরত অর্ধশত এতিম শিশুদের নিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় উপজেলার লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সদস্য লিও মো: আজমাইন আদিল চৌধুরীর সার্বিক সহোযোগিতায় আয়োজিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং বন্ধনের প্রেসিডেন্ট লায়ন আবুল খায়ের, বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাবের সার্ভিস কমিটির চেয়ারম্যান লায়ন ইয়াছিন আরাফাত আরমান, লিও ক্লাব এডভাইজার লায়ন মো: পারভেজ।
বন্ধন লিও ক্লাবের সভাপতি লিও এনামুল হক জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বন্ধন লিও ক্লাবের প্রাক্তন সভাপতি লিও আব্দুল্লাহ আল মারুফ, ডিস্ট্রিক্ট রিজিওন ডিরেক্টর লিও রাহুল দাশ, সদ্য প্রাক্তন সভাপতি লিও নুর মোহাম্মদ, সেন্ট্রাল লিও ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট লিও আরেফিন, সেন্ট্রাল লিও ক্লাব প্রেসিডেন্ট লিও শারমিন শাখি, খুলশী ক্রাউন লিও ক্লাব প্রেসিডেন্ট লিও আসিফ, অ্যারিস্টোক্র্যাসি ক্যামব্রিয়ান লিও ক্লাব প্রেসিডেন্ট লিও ইমরুল কায়েস অপু, বন্ধন লিও ক্লাবের নাঈম উদ্দিন সাফায়েত, এমদাদুল হক তুহিন, আল আমিন, ইমতিয়াজ উদ্দিন নিহাল, এমরান, সজিব হোসেন, লিয়াকত হোসেন, সানজিদা আকতার ইবা, আরিফ, লুবনা, জামিল তারেক, মেহেরাজ, মাহামুদুল করিম কারিব, মো: কাদের, ফাহিম চৌধুরী, আরাফ চৌধুরী প্রমুখ।
পুরষ্কার বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা লিওদের এমন মহতি কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, এখানে আসতে পেরে আমরা সত্যিই আনন্দিত। মাদ্রাসার এই কোমলমতি ও এতিম শিশুদের সাথে লিওদের ইফতার ভাগাভাগির এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন বক্তারা। এরপর এতিমখানার পরিচালকের পরিচালনায় দোয়া ও মোনাজাত শেষে অর্ধশতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।