Online Desk
৪ মার্চ ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত!

ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : মাটির নিচে রক্তিম ফসল! কাটলেই বের হয় লাল রঙের মূলান্যায় বিটরুট। কাঁচা খেতেও সুস্বাদু। মাহে রমজানে বিটরুট জুসও মজাদার। থাইল্যান্ডের সেই বিটরুট এখন চাষ হচ্ছে ময়মনসিংহের গৌরীপুরে। এ ভিনদেশী ফসল উৎপাদনে এলাকায় বাজিমাত করেছেন কৃষক আজিজুল হক। তিনি উপজেলার সহনাটী ইউনিয়নের পল্টিপাড়া গ্রামের আজু মিয়ার পুত্র।

তিনি জানান, গত বছর মাত্র ৫শতাংশ জমিতে চাষ করেছিলেন। বিক্রিয় হয় প্রায় ৩০হাজার টাকা। খরচ হয়েছিলো মাত্র ১হাজার ৪৬০ টাকা। এবার তিনি ১৭শতাংশ জমিতে বিটরুট চাষ করেছেন। ২শতাংশ জমিনের বিটরুট বিক্রি হয়েছে ১৮হাজার টাকা। আরও প্রায় ৩-৫হাজার টাকা বিক্রি হবে। অপর জমিনে রয়েছে বিশাল বিটরুট। সেখালে বিক্রি হবে প্রায় দুই লাখ টাকা। আজিজুল হকের পুত্র মো. আশরাফুল ইসলাম জানান, দেখতেও রঙিন, দামেও ভালো পাচ্ছি। এলাকার অনেকেই খেতে বিটরুট দেখতে আসছে।

এ প্রসঙ্গে উপসহকারী কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম জানান, প্রথমদিকে এ ফসল কেউ করতে আগ্রহী ছিলো না। আজিজুল হকের সাফল্যে এখন এলাকার কৃষকদেরও মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। আজিজুল হকের অনুপ্রেরণায় পাছার গ্রারেম কছিম উদ্দিনের পুত্র মো. দুলাল মিয়া, পল্টিপাড়ার চানফর আলীর পুত্র আবুল বাসারও বিটরুট চাষ করেছেন।

ধোপাজাঙ্গালিয়ার কৃষক মোস্তাফিজুর রহমান জানান, চাষ অত্যন্ত সহজ, খরচও কম। অনেক লাভ। যা আগে কৃষকরা জানতো না। এখন অনেকেই এ ফসল চাষ করতে আগ্রহী।

কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি জানান, এ উপজেলায় প্রথম বিটরুট আবাদ করেছেন কৃষক আজিজুল হক। তার সাফল্য চারদিকে ছড়িয়ে পড়ছে। এ ফসল চাষ অত্যন্ত লাভজনক হওয়ায় কৃষকদের মাঝে আগ্রহী বাড়ছে। আমরাও কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা কওে আসছি।
কৃষি সম্প্রসারণ অফিসার আনিছুর রহমান জানান, বিটরুট মূলত পুষ্টিকর সবজি। তবে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।

যা শরীরের জন্য যেমন উপকারী, তেমনি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, রক্তস্বল্পতা দূর করা, লিভার পরিষ্কার, হজম শক্তি, হৃদরোগের ঝুঁকি কমানো, মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানো, ক্যানসার প্রতিরোধসহ বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা পালন করে থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে সেনাবাহিনীর সহযোগিতায় দেওয়া হচ্ছে জ্বালানী তেল, তবে সংকট এখনো কাটেনি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিজিবির অভিযানে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সাভারে সংঘ্যালঘু পরিবারকে প্রাণনাশের হুমকি

৪২ লক্ষ টাকা দাবির অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন

ভেজা শরীরে মোবাইল চার্জ, মুহূর্তেই নিভে গেল সিফাতের জীবন

ফুলবাড়ীর পেট্র্রোল পাম্প গুলোতে প্রশাসনের অভিযান

ধুনটে নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করলেন পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকদের ফটক সভা

ধুনটে নবাগত ইউএনওকে ফুলেল সংবর্ধনা

খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে: শিশির মনির

১১

ইরানের খার্গ দ্বীপ দখল করলেও তেল পাবেন না ট্রাম্প

১২

হাম মোকাবিলায় ৬০৪ কোটি টাকা বরাদ্দ, আসছে টিকা : স্বাস্থ্যমন্ত্রী

১৩

চন্দনাইশ উপজেলার ৪টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

১৪

বাগেরহাটে “নাগ‌রি‌কের কথা” নাটক প্রদর্শন কর‌লো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৫

মধ্যরাতের পর ইসরায়েলে পাঁচ দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৬

উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

১৭

সরিষাবাড়ীতে দিনদিন হারিয়ে যাচ্ছে পপুলার মেয়র পার্কের সৌন্দর্য, যেন দেখার কেউ নেই

১৮

মাদারীপুর জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিস্ মর্জিনা অক্তার

১৯

কালাপাহাড়িয়ায় সংঘর্ষ,আহত ৮

২০