Online Desk
১১ মার্চ ২০২৬, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডোমারে উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

ডোমারে উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ি ইউনিয়নে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনার রহমানকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

জানা যায়, গত ৯ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ভোগডাবুড়ি ইউনিয়নের বিওপি বাজারে সার বিতরণকে কেন্দ্র করে ৭, ৮ ও ৯ নং ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফয়জুল বারীকে অপমান ও লাঞ্ছিত করেন ইউপি সদস্য আমিনার রহমান। এ সময় তাকে ঘাড় ধাক্কা দেওয়ার ঘটনাও ঘটে।

এ বিষয়ে মামলার বাদী ও উপসহকারী কৃষি কর্মকর্তা নুরন‌ নবীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, গত ৯ মার্চ তার ব্লকে সার বিতরণের দিন ছিল। এই মাসে তিনি মোট ১৪৫ বস্তা সার বিতরণের বরাদ্দ পান। সে অনুযায়ী বিওপি বাজারে সার বিতরণ করতে গেলে ইউপি সদস্য আমিনার রহমান কোনো কিছু না জেনেই তার ওপর চড়াও হন। তিনি বলেন, “বেটা সার এত কম কেন, সবাইকে সার দিয়ে যেতে হবে।” একপর্যায়ে তিনি আমাকে মারধর শুরু করেন। আমি বরাদ্দের কাগজপত্র দেখাতে চাইলেও তিনি তা না দেখে আমাকে মারতে থাকেন।

এ ঘটনার পর তিনি ডোমার থানায় একটি মামলা দায়ের করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ দেন।

১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম ইউপি সদস্যের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, থানায় মামলার ভিত্তিতে ইউপি সদস্য আমিনার রহমানকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোমারে উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

কাউন্সেলিং কর্নার বিষয়ক পরামর্শমূলক’’ কর্মশালা অনুষ্ঠিত

ডোমারে জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহত, আহত ২

ভোলায় সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নুরজাহান বেগম বিউটি

“গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ”

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

পটুয়াখালীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা

ধুনট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ল্যাপটব চুরি

১০

ধনবাড়ীতে বিনামূল্যে ভিজিএফের চাল পেয়ে খুশি দরিদ্ররা

১১

ধনবাড়ীতে প্রশাসনের তেলের পাম্পে ঝটিকা অভিযান

১২

ধনবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৩

নালিতাবাড়ী সীমান্তে পুলিশের অভিযান: ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

১৪

ঈদের আনন্দ ভাগাভাগি: বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশনের উপহার বিতরণ

১৫

হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিনাজপুর চেম্বারের

১৬

নাগেশ্বরীতে হতদরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল, ল্যাট্টিন ও টিন বিতরণ

১৭

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি

১৮

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড

১৯

খতমে তারাবী সম্পন্ন করা দুই হাফেজকে সম্মাননা দিলো মসজিদ কমিটি

২০