Bhorer Darpan
২৪ মার্চ ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙনরোধে জরুরি পদক্ষেপ: বাঁশখালীতে বেড়িবাঁধ পরিদর্শনে এমপি জহিরুল ইসলাম

ভাঙনরোধে জরুরি পদক্ষেপ: বাঁশখালীতে বেড়িবাঁধ পরিদর্শনে এমপি জহিরুল ইসলাম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালীর উপকূলীয় অঞ্চলে ভাঙন কবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন বাঁশখালীর সাংসদ অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম এমপি। এ সময় তিনি ঝুঁকি এড়াতে জরুরিভিত্তিতে অস্থায়ী বাঁধ নির্মাণের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চট্টগ্রামকে নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের দক্ষিণ প্রেমাশিয়া এলাকায় জোয়ারে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এ নির্দেশনা দেন।

জহিরুল ইসলাম এমপি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শনে আসেন। ভাঙন কবলিত বেড়িবাঁধ দেখে তাৎক্ষণিকভাবে কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দু’এক দিনের মধ্যেই কাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আপাতত জোয়ারের পানি প্রবেশ বন্ধে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। পরবর্তীতে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ হাতে নেওয়া হবে।

তিনি আরও বলেন, ভাঙনকবলিত স্থানে প্রয়োজনীয় মাটি পাওয়া যাচ্ছে না। তবে জিও ব্যাগ বসিয়ে হলেও ২-৩ দিনের মধ্যে সংস্কার কাজ শুরু করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী (বাঁশখালী) অনুপম পাল, পিডিএল-এর প্রজেক্ট ম্যানেজার মুহাম্মদ সাদিকুল ইসলাম, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহি উদ্দিন, সাংগঠনিক সস্পাদক জিএম সাইফুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক আলী নেওয়াজ চৌধুরী ইরান, ইউনিয়ন জামায়াতের আমীর দেলোয়ার হোসাইন প্রমূখ।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (বাঁশখালী) অনুপম পাল জানান, বিষয়টির গুরুত্ব বিবেচনায় দ্রুত অস্থায়ী বাঁধ নির্মাণকাজ শুরু করা হবে। পিডিএল কর্তৃপক্ষও জরুরি সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে।

প্রসঙ্গত, প্রায় চার মাস আগে জোয়ারের প্রভাবে খানখানাবাদ ইউনিয়নের দক্ষিণ প্রেমাশিয়া ৩ নম্বর ওয়ার্ড এলাকায় বেড়িবাঁধের একটি অংশ ভেঙে যায়। এতে যে কোনো সময় জোয়ারের পানি প্রবেশ করে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

সিংড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা প্রাণ গেল যুবকের

মাদারীপুর জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ভাঙনরোধে জরুরি পদক্ষেপ: বাঁশখালীতে বেড়িবাঁধ পরিদর্শনে এমপি জহিরুল ইসলাম

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাদারীপুরে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তদের বসতবাড়িতে আগুন

কাহালুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান

বিজয়নগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

মোরেলগঞ্জে_ শরনখোলা বিএনপি সংসদ সদস্য প্রার্থী সোমনাথদে বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে

দিনাজপুরে দক্ষিন এশিয়ার সর্বৃহৎ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

১০

উলিপুরে জমিতে পড়ে থাকা আলুর খরচ উঠাতে হিমশিম কৃষকের

১১

১৩৩ অধ্যাদেশের বিষয়ে সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ের কথা বললেন আইনমন্ত্রী

১২

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক দম্পতি

১৩

বাঁশখালীতে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত ৯

১৪

শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

১৫

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উন্নয়নে ১শ কোটি টাকা বরাদ্দা পেয়েছি

১৬

রাষ্ট্রায়ত্ত দুই জ্বালানি কোম্পানিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

১৭

ইরানে সহিংসতা বন্ধ করে আলোচনার সময় এখন : ইইউ প্রেসিডেন্ট

১৮

আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৯

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ

২০