Online Desk
৩০ মার্চ ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিজিবির অভিযানে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিজিবির অভিযানে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পৃথক অভিযানে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) রাত ও সোমবার ভোরে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত পণ্য আখাউড়া কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ কসবার মাদলা বিওপির একটি বিশেষ টহল দল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় কাশিরামপুর এলাকার সীমান্ত পিলার ২০৪৫/এম-এর শূন্য লাইন থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ভারতীয় উন্নতমানের ২ হাজার ৪৬৮ পিস শাড়ি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দুই কোটি ছয় লাখ ২১ হাজার টাকা।

অপরদিকে, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে চাঁন্দখলা নামক স্থান থেকে ১৭ হাজার ২৯৫ পিস ভারতীয় চশমা ও ১০০ কেজি কফি জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য এক কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।

সোমবার বিকেলে সুলতানপুর ব্যাটালিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, গত বছরে ৬০ বিজিবি প্রায় ১৪০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে। চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত জব্দ করা হয়েছে ১৬ কোটি ৪৩ লাখ টাকার পণ্য এবং আটক করা হয়েছে ১০ জন আসামিকে।

তিনি আরও বলেন, ৭৯ কিলোমিটার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাবনায় অটোরিকশাচালক ফজলু হত্যার রহস্য উদঘাটন, স্ত্রীসহ গ্রেপ্তার ৩

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

রাজবাড়ীতে সিপিবির প্রতিবাদী সমাবেশ

তেলের পর্যাপ্ত মজুদ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : জ্বালানি বিভাগ

জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

ধুনটে পেট্রল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

দেশে কোনোভাবেই ‘মব কালচার’ চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়

১০

ধুনটে ককটেল হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

১১

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

১২

‘তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে সংসদের প্রথম অধিবেশনেই আইনে পরিণত করা হবে’

১৩

বাগেরহাটে পিএফজি ও ওয়াইপিএজি’র বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

১৪

রাঙামাটিতে সেনাবাহিনীর সহযোগিতায় দেওয়া হচ্ছে জ্বালানী তেল, তবে সংকট এখনো কাটেনি

১৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিজিবির অভিযানে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

১৬

সাভারে সংখ্যালঘু পরিবারকে প্রাণনাশের হুমকি

১৭

৪২ লক্ষ টাকা দাবির অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন

১৮

ভেজা শরীরে মোবাইল চার্জ, মুহূর্তেই নিভে গেল সিফাতের জীবন

১৯

ফুলবাড়ীর পেট্র্রোল পাম্প গুলোতে প্রশাসনের অভিযান

২০