Online Desk
৩১ মার্চ ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে সিসিলি ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো না ইতালি

যুক্তরাষ্ট্রকে সিসিলি ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো না ইতালি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে বিমান অভিযান পরিচালনা করার জন্য সিসিলি দ্বীপের সিগোনেল্লায় স্থাপিত নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইতালির সরকার তা অনুমোদন করেনি। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইতালির দৈনিক করিয়েরে দেল্লা সেরা।

সরকারি সূত্রের বরাত দিয়ে করিয়েরে দেল্লা সেরা জানিয়েছে, সম্প্রতি ইতালির সরকারি কর্তৃপক্ষ এবং প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে কোনো প্রকার পূর্বালোচনা না করেই সিগোনেল্লা ঘাঁটিতে কয়েকটি শক্তিশালী বোমারু বিমান পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী। মূলত ইরানের সামরিক অভিযানে ব্যবহারের জন্যই পাঠানো হয়েছিল বিমানগুলো।

ব্যাপারটি জানতে পেরে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করে রোম জানিয়ে দেয়— মধ্যপ্রাচ্যের সামরিক অভিযানে সিগোনেল্লা ঘাঁটি-কে ব্যবহার করা যাবে না এবং ইতালির অন্য কোনো ঘাঁটি যদি মার্কিন বাহিনী ব্যবহার করতে চায়— তাহলে অবশ্যই ইতালির সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে দাপ্তরিকভাবে অনুমতি নিতে হবে।

ইতালিতে মার্কিন সেনাবাহিনীর বেশ কয়েকটি ঘাঁটি ও স্থাপনা আছে। সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো হলো আভিয়ানো বিমানঘাঁটি, ভিসেঞ্জা সেনাঘাঁটি, ক্যাম্প ডার্বি সেনাঘাঁটি, নেপলসের নৌঘাঁটি এবং সিগোনেল্লার বিমান ও নৌঘাঁটি।

তবে যুক্তরাষ্ট্র কতগুলো বিমান সিগোনেল্লায় এনেছিল— তা জানায়নি ইতালির সরকারি সূত্র। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে ইতালির সরকারি ও সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স; কোনো কর্মকর্তা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে চাননি।

এর আগে স্পেন ইরান যুদ্ধে দুই স্পেনীয় সেনাঘাঁটি মোরোন ও রোতা ব্যবহারে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা দিয়েছে।

সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০