Online Desk
৩১ মার্চ ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা এলাকায় ইয়াবা ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাহারঘোনা সংস্কার পরিষদ ও কাহারঘোনা সমাজ উন্নয়ন পরিষদের যৌথ ব্যানারে এবং স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে পূর্ব কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পূর্ব কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি মুহাম্মাদ সেলিম উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্মী মো. আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারঘোনা সংস্কার পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা মুহাম্মদ ওমর কাজী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারঘোনা সংস্কার পরিষদের সভাপতি মুহাম্মদ হারুনুর রশিদ, সমাজসেবক সিরাজুল ইসলাম, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য মো. জাহেদুল ইসলাম, সমাজসেবক এনামুল হক, মোহাম্মদ ইসমাঈল, নজরুল ইসলম, মো. সেলিম, নুরুল ইসলাম, আমীর রহমান প্রমুখ।

প্রধান অতিথি মুহাম্মদ ওমর কাজী বলেন, ‘ইয়াবা ও জুয়ার ভয়াবহ বিস্তার আমাদের তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এখনই সময় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার। প্রশাসনকে আরও সক্রিয় ও কঠোর হতে হবে, পাশাপাশি এলাকাবাসীকেও ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।’ তিনি দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।

সভাপতি মুহাম্মাদ সেলিম উদ্দীন বলেন, ‘মাদক শুধু একটি ব্যক্তি নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে। কাহারঘোনাকে মাদকমুক্ত করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি ও সামাজিক নজরদারি জোরদার করা এখন সময়ের দাবি।’

বক্তারা বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট প্রকাশ্যে ইয়াবা ব্যবসা পরিচালনা করছে। এতে কিশোর ও তরুণরা মাদকাসক্ত হয়ে পড়ছে এবং সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে। তারা অভিযোগ করেন, মাদক ব্যবসার কারণে এলাকায় বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে রাতের বেলায় নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এতে সামাজিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বক্তারা আরও জানান, পূর্বে স্থানীয়ভাবে মাদকবিরোধী উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ীভাবে সফল হয়নি। কিছু চিহ্নিত মাদক কারবারি, বিশেষ করে মাদক সম্রাট ‘ঘরজামাই রশিদ’ নামে পরিচিত একজন, পুনরায় মাদক ব্যবসায় সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ ওঠে। তাকে এলাকা ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

সংবাদ সম্মেলনে এলাকাবাসী কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন—চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনা। এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি। নিয়মিত পুলিশ টহল জোরদার বা পুলিশ ফাঁড়ি স্থাপন। অনলাইন ও অফলাইন জুয়া বন্ধে কার্যকর ব্যবস্থা সামগ্রিকভাবে সামাজিক অপরাধ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ।

বক্তারা বলেন, ‘মাদক ও জুয়ার বিরুদ্ধে আমরা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলেছি। প্রশাসনের সহযোগিতা পেলে কাহারঘোনাকে একটি নিরাপদ ও মাদকমুক্ত এলাকায় পরিণত করা সম্ভব।’

শেষে আয়োজকরা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০