Online Desk
১ এপ্রিল ২০২৬, ৮:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সত্যেন সেনের জন্মদিন উদযাপন

রাজবাড়ীতে সত্যেন সেনের জন্মদিন উদযাপন

রাজবাড়ী জেলা প্রতিনিধি: রাজবাড়ীতে ” মানুষের কাছে পেয়েছি যে বাণী, তাই দিয়ে রচি গান, মানুষের লাগি ঢেলে দিয়ে যাবো, মানুষের দেয়া প্রাণ” এই স্লোগান সামনে রেখে সত্যেন সেনের ১১৯ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।

জন্মদিন উপলক্ষে বুধবার (১ এপ্রিল) বিকেলে শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের মিলনায়তনে গান, কবিতা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করে জেলা উদীচী শিল্পীগোষ্ঠী। শুরুতে সত্যেন সেনের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। পদ্মা নদীতে বাস ডুবির ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সহ সভাপতি আজিজুল হাসান খোকা। সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদের সঞ্চালনায় স্মৃতিচারণ মূলক বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, রাজা সূর্য কুমার ইন্সটিটিউটের সহকারী প্রধান শিক্ষক চায়না সাহা, জনতার আদালত পাঠক ফোরামের সদস্য সচিব এস এম শামসুন্নবী জুয়েল প্রমুখ।

সংগীত পরিবেশন করেন আব্দুল জব্বার, সাজীনা ইমাম শাম্মী, মলিনা আক্তার, কনিকা সরকার, আওয়াল মোল্লা, গৌতম কুমার বসু, শামীম আহমেদ।

কবিতা আবৃত্তি করেন প্রভাষক ফারহানা জামান রিমি, সহকারী শিক্ষক ফাহমিদা সুলতানা, রাধ্যেশ্যাম চক্রবর্তী।

বক্তারা বলেন, সত্যেন সেন ছিলেন এই ভূখন্ডের নিপীড়িত ও শোষিত মানুষের পক্ষে কথা বলার অকুতোভয় কণ্ঠস্বর। সাধারণ মানুষের পক্ষে কথা বলার জন্য তাকে বার বার জেলে যেতে হয়েছে। জেলে বসেও তিনি সাধারণ মানুষের পক্ষে কথা বলার চেষ্টা করছেন তার লেখনীর মাধ্যমে। তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন গানের মাধ্যমে। এজন্য তিনি উদীচী প্রতিষ্ঠা করেন।

উল্লেখ্য, সত্যেন সেন ১৯০৭ সালের ২৮ মার্চ মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সোনারঙ গ্রামে জন্মগ্রহণ করেন। সত্যেন সেন ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী, সাহিত্যিক এবং শ্রমিক-সংগঠক। তিনি ১৯৬৯ সালে সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীর প্রতিষ্ঠাতা করেন। ১৯৮১ সালের ৫ জানুয়ারি মৃত্যুবরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০